কুমিল্লা

কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন

কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য ভোটের ব্যালট বাক্স প্রস্তুত।. Channel i News - চ্যানেল আই নিউজ

কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য ভোটের ব্যালট বাক্স প্রস্তুত ও সাজানো।. Channel i News – চ্যানেল আই নিউজ

কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে আগামীকালের ভোটগ্রহণকে কেন্দ্র করে সকল প্রস্তুতি সম্পন্নের কথা জানিয়েছে প্রশাসন।  ভোট কেন্দ্রগুলোতে ইভিএমসহ নির্বাচনী সরঞ্জাম পাঠানো হচ্ছে। কুমিল্লার ২৭টি ওয়ার্ডের ১শ’ ৫টি ভোট কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে।

ভোটের আগে আইন-শৃঙ্খলা বাহিনীকে দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন কুমিল্লার পুলিশ সুপার।

জেলা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ভোট কেন্দ্রের ১৮০ গজের মধ্যে অবস্থান করা যাবে না। সুষ্ঠু ভোট গ্রহণ নিশ্চিতে ও ভোটারদের নিরপত্তায় পর্যাপ্ত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ।

প্রতিটি ভোট কেন্দ্রের জন্য পর্যাপ্ত ব্যাক-আপ ইভিএম রাখা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। আগামীকালের নির্বাচনকে ঘিরে যে বিশাল কর্মযজ্ঞ, সেটি যেন শতভাগ শান্তিপূর্ণভাবে শেষ করা যায়। সেই লক্ষ্যে কাজ করছে নির্বাচন কমিশন।

দুইজনের অধিক সংবাদ কর্মীরা ভোট কেন্দ্রে অবস্থান করতে পারবেন। তবে তারা ১০ মিনিটের বেশি ভোট কেন্দ্রে অবস্থান করতে পারবে না। গণমাধ্যম কর্মীদের জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি নির্দেশনা দেয়া হয়েছে।

সাধারণ জনগণ মনে করছে ইভিএম তাদের জন্য নতুন কিছু। তারা অনেকেই এ ব্যাপারে ইতিবাচক আশাবাদ ব্যক্ত করেছে।

 

বিষয়:কুমিল্লা কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন কমিশন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…