ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে প্রথম দফায় ১৬ জেলার ১শ’৫২টি আসনে ভোটগ্রহণ চলছে। পশ্চিমবঙ্গের স্থানীয় সময় সকাল ৭টায় শুরু হওয়া ভোটগ্রহণ চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। নির্বাচনে তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে কঠিন প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। নির্বাচন নিয়ে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কংগ্রেস নেতা রাহুল গান্ধী।







