চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভোটগ্রহণ শেষ, এখন অপেক্ষা ফলাফলের

ব্যালটবন্দি সিদ্ধান্ত, কখন জানা যাবে বিজয়ীর নাম?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২৭ অপরাহ্ণ ০৩, জুলাই ২০২৬
বিনোদন
A A

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যা ৬টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর ব্যালট বাক্স সিলগালা করে গণনার প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশন জানিয়েছে, এবারের নির্বাচনে মোট ৫৭৩ জন ভোটারের মধ্যে ৪৮০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ভোটগ্রহণ শেষে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ভোট গণনা শুরু হওয়ার কথা রয়েছে। ভোট গণনা শেষ করে ফলাফল ঘোষণা করতে মধ্যরাত পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সকাল থেকে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দিনভর সিনিয়র ও নবীন শিল্পীদের উপস্থিতিতে সরগরম ছিল এফডিসি। ভোটকেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে নির্বাচন কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।

এবারের নির্বাচনে দুটি পূর্ণাঙ্গ প্যানেল মুখোমুখি হয়েছে। একদিকে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ফাইট ডিরেক্টর ও অভিনেতা আরমান এবং সাধারণ সম্পাদক পদে রুমানা ইসলাম মুক্তি। অন্যদিকে সভাপতি পদে লড়েছেন অভিনেতা শিবা শানু এবং সাধারণ সম্পাদক পদে জয় চৌধুরী।

প্যানেলের বাইরে সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইউসুফ খান।

নির্বাচন কমিশনের দায়িত্বে রয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কামাল মো. কিবরিয়া লিপু। তার তত্ত্বাবধানে ভোটগ্রহণ শেষ হওয়ার পর এখন চলছে ফলাফল ঘোষণার প্রস্তুতি।

Reneta

এখন পুরো চলচ্চিত্রাঙ্গনের দৃষ্টি ভোট গণনার দিকে। দুই প্যানেলের টানটান প্রতিদ্বন্দ্বিতার পর আগামী দুই বছরের জন্য বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নেতৃত্ব কার হাতে যাচ্ছে, সেই উত্তর মিলবে আজ রাতের মধ্যেই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরমানএফডিসিজয় চৌধুরীভোট যুদ্ধভোটারমুক্তিলিড বিনোদনশিবা শানুশিল্পী সমিতিশিল্পী সমিতির নির্বাচনসিনিয়র
শেয়ারTweetPin

সর্বশেষ

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

জুলাই ৩, ২০২৬

ভোটগ্রহণ শেষ, এখন অপেক্ষা ফলাফলের

জুলাই ৩, ২০২৬

প্রতিদিন মেসিকে ‘উপভোগ’ করুন

জুলাই ৩, ২০২৬

পর্তুগালে আগুন-বাতাসের তাণ্ডব: নিয়ন্ত্রণে লড়ছেন ১২০০-এর বেশি দমকলকর্মী

জুলাই ৩, ২০২৬

রাউন্ড ষোলোতে মূল নাটকীয়তা অপেক্ষা করছে: স্বপন কুমার

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT