ভিডিও নিউজ

ভারতে লোকসভা নির্বাচনের তৃতীয় দফায় চলছে ভোটগ্রহণ

বিভিন্ন বয়সের ভোটাররা ভারতের নির্বাচনী কেন্দ্রে ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছে, ভোটের জন্য প্রস্তুত।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

ভারতে পশ্চিমবঙ্গ ও গুজরাটসহ ১১টি রাজ্য ও কেন্দ্রশাসিত একটি অঞ্চলে লোকসভা নির্বাচনের তৃতীয় দফার ভোটগ্রহণ চলছে। স্থানীয় সময় সকাল ৭টায় শুরু হয়ে ভোটগ্রহণ চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। লোকসভার ৯৩ আসনে প্রার্থী নির্বাচনে এ দফায় ভোট দিচ্ছেন ১৭ কোটি ২০ লাখ ভোটার। গুজরাটের গান্ধীনগর কেন্দ্রে ভোট দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জনগণকে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছে দেশটির নির্বাচন কমিশন।

বিষয়:ভারত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…