চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রুশ পরমাণু নীতিতে পরিবর্তন আনলেন ভ্লাদিমির পুতিন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২৬ অপরাহ্ণ ১৯, নভেম্বর ২০২৪
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ার সরকারি দপ্তরে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মঙ্গলবার ১৯ নভেম্বর দেশটির নতুন পারমাণবিক নীতিতে অনুমোদন দিয়েছেন। যেখানে বলা হয়েছে, রাশিয়ার ওপর কোনো প্রচলিত ক্ষেপণাস্ত্র হামলা হলে, বিশেষত যদি সেটি কোনো পারমাণবিক শক্তিধর দেশের সমর্থনে হয়, তাহলে রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথা বিবেচনা করবে।

রয়টার্স জানিয়েছে, এই নতুন নীতি রাশিয়ার বিদ্যমান পারমাণবিক নীতিতে উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে। ধারণা করা হচ্ছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের ইউক্রেনকে দীর্ঘ-পাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহের সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় এই পরিবর্তন আনা হয়েছে।

নতুন নীতিতে বলা হয়েছে, ড্রোন, প্রচলিত ক্ষেপণাস্ত্র বা অন্যান্য সামরিক বিমানের মাধ্যমে চালানো কোনো হামলাও রাশিয়ার পারমাণবিক জবাবের শর্ত পূরণ করতে পারে। একইসঙ্গে, কোনো জোটের সদস্য রাষ্ট্র রাশিয়ার ওপর আগ্রাসন চালালে, সেটিকে পুরো জোটের পক্ষ থেকে আক্রমণ হিসেবে গণ্য করবে মস্কো।

এ পরিবর্তন এমন এক সময় এলো, যখন ইউক্রেন যুদ্ধ ২ বছর ৬ মাস অতিক্রম করেছে এবং রাশিয়া-পশ্চিমা বিশ্বের মধ্যে উত্তেজনা ১৯৬২ সালের কিউবান মিসাইল সংকটের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পারমাণবিকভ্লাদিমির পুতিনরুশ প্রেসিডেন্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

যে ৭ সিনেমায় অমর হয়ে থাকবেন প্রদীপ রাওয়াত

আগস্ট ৫, ২০২৬

চলে গেলেন দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত

আগস্ট ৪, ২০২৬

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT