চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২৫ বছর পরেই শাহরুখের নামগন্ধ থাকবে না!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৮ অপরাহ্ণ ২০, নভেম্বর ২০২৫
বিনোদন
A A
শাহরুখ খান ও অজয় দেবগন ছবি, বলিউড তারকা, সিনেমা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বের অন্যতম খ্যাতিমান চলচ্চিত্র তারকা হিসেবে যদি কারো নাম বলতেই হয় তবে অবশ্যই সেই তালিকায় নাম আসবে বলিউড বাদশা শাহরুখ খানের। যার জনপ্রিয়তার কাছে ধারেও নেই হলিউডের তাবড় তাবড় অভিনেতারাও। সেই শাহরুখ খানকে নিয়ে এবার বিতর্কিত মন্তব্য করে বসলেন বিবেক ওবেরয়।

তার দাবি, আগামী ২৫ বছরে শাহরুখকে কেউ চিনতে পারবেন না। কেউ মনেই রাখবেন না শাহরুখকে। পিঙ্কভিলার সঙ্গে কথা বলতে গিয়ে এমন মন্তব্য করেন বিবেক।

এ আলাপচারিতায় বিবেক ওবেরয় বলেন, “ষাটের দশকের কোনো সিনেমা, কোনো নায়কের কথা আজকাল জিজ্ঞাসা করলে কেউ পাত্তাই দেয় না। শেষ পর্যন্ত আপনাকে ইতিহাসে হারিয়ে যেতে হবে। ২০৫০ সালে মানুষ হয়তো বলবেন, শাহরুখ খান কে?”

বলিউড অভিনেতা রণবীর কাপুরের দাদা রাজ কাপুরের প্রসঙ্গ টেনে আনেন বিবেক। এ অভিনেতা বলেন, “এখন কি কেউ জিজ্ঞাসা করে, “রাজ কাপুর কে?” আমি আর আপনি তাকে সিনেমার ‘ঈশ্বর’ বলি। কিন্তু রণবীর কাপুরের কোনো তরুণ ভক্তকে জিজ্ঞেস করলে, সে হয়তো জানেই না রাজ কাপুর কে ছিলেন। সুতরাং, শেষ পর্যন্ত ইতিহাস আমাদের সবাইকে বিস্মৃতির অন্ধকারে ঠেলে দেয়।”

বেশ প্রত্যাশা জাগিয়েই ক্যারিয়ার শুরু করেছিলেন বিবেক। কিন্তু হাতেগোনা কিছু ছবির পরই সালমান খানের সঙ্গে ঝামেলায় জড়িয়ে বিতর্কিত চরিত্র হয়ে ওঠেন তিনি। এখন পরিস্থিতি এমন যে মাঝেমধ্যে কিছু কাজ ছাড়া অভিনয়ের কাছে ধারেও নেই তিনি। ব্যবসাতেই মনোনিবেশ করতে হয়েছে তাকে।

২০০২ সালে ‘কোম্পানি’ ছবির হাত ধরে বলিউডে যাত্রা শুরু হয় বিবেকের। পর পর বেশ কিছু ছবিতে নজরও কাড়েন তিনি। কিন্তু সেই সাফল্য বেশিদিন স্থায়ী হননি।- এনডিটিভি

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বলিউডবলিউড বাদশাবিবেক ওবেরয়শাহরুখ খানসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হামে আরও ৬ জনের মৃত্যু

জুলাই ২৫, ২০২৬

মিনি ম্যারাথনে অসুস্থ রানার সুব্রত কুমার, পাশে ‘প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন’

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জে খালের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

জুলাই ২৫, ২০২৬

প্রথম দিনের উচ্ছ্বাস দ্বিতীয় দিনেই উধাও?

জুলাই ২৫, ২০২৬

ট্রাম্পের হস্তক্ষেপের ব্যাপারে ইনফান্তিনোকে নিয়ে তদন্ত করবে না আইওসি

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT