বিনোদন

ঈদের রাতে চ্যানেল আইয়ে মুক্তদৈর্ঘ্য চলচ্চিত্র ‘শাড়ি’

ঈদের রাত সাড়ে ১১টায় চ্যানেল আইয়ের পর্দায় ফরিদুর রেজা সাগরের গল্প অবলম্বনে নির্মিত মুক্তদৈর্ঘ্য চলচ্চিত্র ‘শাড়ি’

দুটি মানুষ একে অপরের পেছনে দাঁড়িয়ে আছেন, একজন মহিলা অন্যজন পুরুষ. Channel i News - চ্যানেল আই নিউজ

দুটি মানুষ একে অপরের পেছনে দাঁড়িয়ে আছেন, মহিলার পেছনে একটি ভবন দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

চার ভাইবোনের মধ্যে এক ভাই এক বোন দেশের বাইরে থাকে। কিছুদিন হলো তাদের মা মারা গেছে এবং তাদের একটি পুরাতন বাড়ি আছে সেই বাড়িটা ভেঙে চারটা ফ্ল্যাট হয়। এর তিনটা ফ্ল্যাট সামনের দিকে, একটা পেছনে। আর সেটা নিয়ে শুরু হয় যত জল্পনা-কল্পনা।

তিন ভাইবোন একজোট হয়ে ভাবতে থাকে কীভাবে আরেক বোন রুবিকে পেছনের ফ্ল্যাট নিতে আগ্রহী করা যায়! কিন্তু রুবি আসলে কেন কষ্ট করে অস্ট্রেলিয়া থেকে দেশে আসে, সেটাই কেউ জানে না!

এমনই মানসিক টানাপোড়েনের এক গল্পে পারিবারিক আবহে নির্মিত হয়েছে ইমপ্রেস টেলিফিল্ম এর মুক্তদৈর্ঘ্য চলচ্চিত্র ‘শাড়ি’।

নির্মাতা ও সাংবাদিকরা একসঙ্গে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ
শুটিংয়ে শিল্পীদের সাথে খাইরুল ইসলাম তুফান

প্রখ্যাত শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের গল্প অবলম্বনে নির্মিত এই মুক্তদৈর্ঘ্য চলচ্চিত্রটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মো. খাইরুল ইসলাম তুফান।

এতে অভিনয় করেছেন সালাউদ্দিন লাভলু, আফসানা মিমি, শহিদুল আলম সাচ্চু, বাপ্পা শান্তনু, রেজমীন সেতু, আকিব হোসেন ও মীম চৌধুরী প্রমুখ।

খোরশেদ আলমের চিত্রগ্রহণে ভিডিও সম্পাদনা প্রধান হিসেবে ছিলেন জীবন চৌধুরী। নির্মাতা জানান, ঈদের দিন রাত সাড়ে ১১ টায় চ্যানেল আইয়ের পর্দায় দেখা যাবে ‘শাড়ি’।

বিষয়:আফসানা মিমি ইমপ্রেস টেলিফিল্ম নাটক ফরিদুর রেজা সাগর বাপ্পা শান্তনু শহিদুল আলম সাচ্চু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…