কোহলির ছন্দপতন, ক্যারিয়ারে প্রথম টানা দুই ম্যাচে ‘শূন্য’

ভারতীয় ক্রিকেটার ধোনি ব্যাটিং প্রস্তুতিতে, ক্যাপ ও গ্লাভস পরা, ক্রিকেট মাঠে।. Channel i News – চ্যানেল আই নিউজ
অস্ট্রেলিয়া সফরে ভারতের ওয়ানডে দলে ফিরে বাজে সময় পার করছেন বিরাট কোহলি। টানা দুই ম্যাচে রানের খাতা খুলতে পারেননি। পার্থে প্রথম ওয়ানডের পর দ্বিতীয় ওয়ানডেতে ওভালেও শূন্য রানে সাজঘরে ফিরেছেন। ওয়ানডে ক্যারিয়ারে টানা দুই শূন্য প্রথম তার।
পার্থে প্রথম ম্যাচে ৮ বল খেলেছিলেন কোহলি। রানশূন্য কোহলিকে ফেরান মিচেল স্টার্ক, ক্যাচ তুলে দেন কুপার কনওয়ালির হাতে। ওভালে ৪ বলে খেলে রান তুলতে না পারা কোহলিকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন হাভিয়ার বার্লেট।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে দলে ফেরার আগে চলতি বছরের ৯ মার্চ কোহলি খেলেছিলেন শেষ ওয়ানডেটি। নিউজিল্যান্ডের বিপক্ষে দুবাইয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ১ রান করেছিলেন সেদিন।
এরপর লম্বা বিরতি, আবারও ফিরে ব্যাটে ছন্দপতন। অবশ্য একটি শতক ও আরেকটি অর্ধশতক ছিল চ্যাম্পিয়ন্স ট্রফির আসরে। ট্রফিও জিতেছিল ভারত।






