চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুলিশের ১১ দফা সুপারিশের ভাইরাল চিঠিটি ভুয়া: পুলিশ হেডকোয়ার্টার্স

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৩ পূর্বাহ্ণ ০৩, আগস্ট ২০২৫
- সেমি লিড, অপরাধ, বাংলাদেশ
A A
পুলিশের ১১ দফা সুপারিশের ভাইরাল ভুয়া চিঠি. Channel i News - চ্যানেল আই নিউজ

সম্প্রতি বাংলাদেশ পুলিশের সদর দপ্তরের লেটারহেড ব্যবহার করে জুলাই আন্দোলন নিয়ে পুলিশের ১১ দফা সুপারিশ তুলে একটি চিঠি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

চিঠিতে আন্দোলনে পুলিশের ভূমিকা, নিহত পুলিশ সদস্যদের ক্ষতিপূরণ, পুলিশ সংস্কার ও রাজনীতিমুক্তকরণসহ নানা দাবি উল্লেখ করা হয়। তবে বিষয়টি ভিত্তিহীন ও ভুয়া বলে নিশ্চিত করেছে পুলিশ সদর দপ্তর।

শনিবার (২ আগস্ট) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে পুলিশ সদর দপ্তরের জনসংযোগ ও গণমাধ্যম শাখার সহকারী মহাপরিদর্শক (এআইজি) এ এইচ এম শাহাদাত হোসাইন জানান, সম্প্রতি পুলিশ সদর দপ্তরের নামে একটি ভুয়া চিঠি সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু অনলাইন মাধ্যমে প্রচারিত হচ্ছে। চিঠিতে পুলিশ সদর দপ্তরের লেটারহেড ব্যবহার করে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। চিঠিটি বাংলাদেশ পুলিশের কোনো দপ্তর থেকে ইস্যু করা হয়নি। চিঠির বক্তব্য সম্পূর্ণ বানোয়াট, বিভ্রান্তিকর ও পুলিশের নীতিমালার পরিপন্থী। এছাড়া চিঠিতে স্বাক্ষরকারী হিসেবে যে কর্মকর্তার নাম উল্লেখ করা হয়েছে, তিনি পুলিশের ওই শাখায় কর্মরত নন বলেও জানান তিনি।

Banglabid

বিবৃতিতে আরও বলা হয়, এই ধরনের ভুয়া চিঠি তৈরি ও প্রচারে যারা জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, চিঠিতে যেসব ১১ দফা সুপারিশ তুলে ধরা হয়েছে তার মধ্যে ছিল—জুলাই সনদে পুলিশের ইতিবাচক ভূমিকা তুলে ধরা, আন্দোলনে নিহত পুলিশ সদস্যদের তালিকা ও ক্ষতিপূরণ, পুলিশ হত্যাকারীদের দায়মুক্তি না দেওয়া, রাজনৈতিক দখলদারিত্ব থেকে পুলিশকে মুক্ত রাখা এবং পুলিশ সংস্কারের মৌলিক বিষয় অন্তর্ভুক্ত করা ইত্যাদি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ১১ দফাপুলিশ সদরদপ্তরভুয়া চিঠি
শেয়ারTweetPin

সর্বশেষ

সোনার হরিণ ধরার স্বপ্ন অধরাই রয়ে গেল: লিসবনে ঘুমন্ত অবস্থায় যশোরের প্রবাসীর মৃত্যু

আগস্ট ১৪, ২০২৬

এশিয়া কাপের জন্য কেমন দল সাজাল বাংলাদেশ

আগস্ট ১৪, ২০২৬

তৃতীয় দিনে বাংলাদেশের পরিকল্পনা কী হতে পারে, তানজিদ বললেন..

আগস্ট ১৪, ২০২৬

নিজ হাতে সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা: নেপথ্যে কী কারণ?

আগস্ট ১৪, ২০২৬

হামিদা হয়ে আলোচনার কেন্দ্রে প্রীতি

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT