চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভিনিসিয়াস কাণ্ডে অভিযুক্তদের জরিমানা ও নিষেধাজ্ঞা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০৮ পূর্বাহ্ণ ০৬, জুন ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

ভ্যালেন্সিয়ার মাঠে বর্ণবাদী আচরণের শিকার হয়েছিলেন ভিনিসিয়াস জুনিয়র। ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছিলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। পরে চার জনকে আটক করে পুলিশ। ক্লাব কর্তৃপক্ষও কয়েকজনকে মাঠ থেকে আজীবন নিষিদ্ধ করে। এবার স্পেনের সহিংসতা বিরোধী কমিশন শাস্তি দিলো বর্ণবাদী আচরণ করা সমর্থকদের।

সেলেসাও তারকার প্রতি বর্ণবাদী আচরণের পৃথক দুটি ঘটনায় অভিযুক্তদের আর্থিক জরিমানা ও স্টেডিয়াম থেকে নিষেধাজ্ঞার শাস্তি দিয়েছে সংস্থাটি।

২৬ জানুয়ারি রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদ ম্যাচের সময় শহরের একটি ব্রিজে ভিনিসিয়াসের কুশপুত্তলিকা পোড়ান কয়েকজন উগ্র-সমর্থক। ঘটনায় সংশ্লিষ্ট চারজনকে গ্রেপ্তার করে মাদ্রিদ পুলিশ। অভিযুক্ত প্রত্যককে ৬০ হাজার পাউন্ড স্টার্লিং জরিমানা ও স্টেডিয়াম থেকে দুই বছরের নিষেধাজ্ঞা দিয়েছে স্পেনের সহিংসতা বিরোধী কমিশন।

২১মে ভ্যালেন্সিয়ার মাঠে বর্ণবাদী আচরণের সঙ্গে সম্পৃক্ত ৩ ব্যক্তিকে ৫ হাজার পাউন্ড স্টার্লিং করে জরিমানা ও স্টেডিয়াম থেকে একবছরের নিষেধাজ্ঞা দিয়েছে সংস্থাটি।

ভ্যালেন্সিয়া থেকে ৭ জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। তাদের নিয়ে তদন্ত চলছে। তারা সকলেই ফৌজদারি অভিযোগের মুখোমুখি হতে পারে।

বর্ণবাদের বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসেবে ২০২৪ সালের মার্চে স্পেনে একটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। বর্ণবাদ বিরোধী প্রচারণার অংশ হিসেবে ও ভিনিসিয়াসের পাশে থাকতে চলতি মাসে আফ্রিকার দুটি দেশের সঙ্গে দুটি প্রীতি ম্যাচ খেলবে সেলেসাওরা,  ১৭ জুন খেলবে গিনি আর ২০ জুন খেলবে সেনেগালের বিপক্ষে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ব্রাজিলভিনিসিয়াসভ্যালেন্সিয়ারিয়াল মাদ্রিদলিড স্পোর্টসস্পেন
শেয়ারTweetPin

সর্বশেষ

কাভা কাপ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সেরা তিন যারা

জুলাই ২৯, ২০২৬

পেপাল-পেওনিয়ারের মাধ্যমে লেনদেন চালুর উদ্যোগ

জুলাই ২৯, ২০২৬
ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

জুলাই ২৯, ২০২৬
রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

জুলাই ২৯, ২০২৬
বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT