চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভিনিসিয়াসকে নিয়ে বর্ণবাদী প্রচারণা, গ্রেপ্তার ৪

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:১২ অপরাহ্ণ ২৪, অক্টোবর ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়রের বিরুদ্ধে বর্ণবাদী আচরণের ঘটনা নতুন নয়। ভিনির বিরুদ্ধে মাঠে ও মাঠের বাইরে বিদ্বেষ ছড়ানোয় শাস্তিও পেয়েছেন বেশ কয়েকজন দর্শক। আবারও রিয়াল মাদ্রিদ তারকাকে নিয়ে বর্ণবাদী প্রচারণার ঘটনা ঘটেছে। দায়ে ৪ জনকে গ্রেপ্তার করেছে স্পেন পুলিশ।

বৃহস্পতিবার খবরটি জানিয়েছে সংবাদমাধ্যম ইএসপিএন। গত ২৯ সেপ্টেম্বর লা লিগার ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদের মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ। ১-১ গোলে ড্র হওয়া মাদ্রিদ ডার্বি শুরুর আগে অ্যাটলেটিকোর বিপক্ষে তিনটি অভিযোগ আনে লা লিগা। যার ভিত্তিতে শুরু হয় তদন্ত। এরপর স্পেনের পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে।

স্পেন পুলিশের বরাতে খবর, গ্রেপ্তারকৃতরা মেট্রোপলিটন স্টেডিয়ামে গিয়ে ভিনিসিয়াসকে লক্ষ্য করে বর্ণবাদী আচরণ করতে দর্শকদের প্ররোচিত করেছিল। এর আগে অ্যাটলেটিকোর কয়েকজন সমর্থক সামাজিক যোগাযোগমাধ্যমে মুখোশ পরে স্টেডিয়ামে যাওয়ার কথা জানিয়েছিল। তাদের লক্ষ্য ছিল বর্ণবাদী গালি দিলেও যাতে ধরা না পড়তে হয়।

২০১৮ সালে রিয়ালে যোগ দেন ভিনিসিয়াস। এরপর থেকে প্রায়ই প্রতিপক্ষ সমর্থকদের তোপের মুখে পড়েন। বেশ কয়েকবার বর্ণবাদী আচরণের শিকার হওয়ার অভিযোগ করেছেন। এর জন্য শাস্তিও পেতে হয়েছে অনেককে। গত জুনে ভিনিকে লক্ষ্য করে বর্ণবাদী আচরণে ভ্যালেন্সিয়ার তিন সমর্থককে আট মাসের কারাদণ্ড দেন স্পেনের একটি আদালত। সেপ্টেম্বরে মায়োর্কার আরেক সমর্থককে এক বছরের কারাদণ্ড শাস্তি দেয়া হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাটলেটিকোগ্রেপ্তারবর্ণবাদভিনিসিয়াসরিয়াললিড স্পোর্টসস্পেন
শেয়ারTweetPin

সর্বশেষ

শাস্তি পাননি মেসি, বলোগানের লাল কার্ড সঠিক?

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ভিসা প্রক্রিয়া সহজ এবং দ্রুত করতে ভিসা নীতি সংশোধনের উদ্যোগ

জুলাই ২, ২০২৬

মেসির জন্মদিনে চিঠি লিখে আর্জেন্টিনার ম্যাচ দেখতে যাচ্ছে ৮ বছরের লিতভি

জুলাই ২, ২০২৬

জেদ্দায় এইচএসসি পরীক্ষা শুরু

জুলাই ২, ২০২৬

এআই শিল্পের কিছু অংশ একেবারেই পাগলামি: প্যালান্টির সিইও

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT