রিয়াল মাদ্রিদের তারকা উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়রের সঙ্গে ক্লাবটির চুক্তির রয়েছে ২০২৭ সাল পর্যন্ত। এর মধ্যেই বেতন বাড়াতে চান ভিনিসিয়াস। দাবি করছেন ফ্রান্সের তারকা ফরোয়ার্ড কাইলিয়ান এমবাপের সমান বেতন চান ব্রাজিলিয়ান তারকা। সৌদির ক্লাবগুলোও চড়া বেতনে তাকে নিতে আগ্রহী দেখাচ্ছে বেশ কিছু দিন ধরে।
গণমাধ্যমের খবর, স্প্যানিশ জায়ান্ট রিয়ালের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ বিকল্প খুজবেন, যদি ভিনিসিয়াস বার্নাব্যু থেকে চলে যেতে চায়। রিয়ালের প্রথম পছন্দ ম্যানচেস্টার সিটির তারকা ফরোয়ার্ড আর্লিং হালান্ড। নরওয়েজিয়ান গোলমেশিন রিয়ালে এসে জোড়াবন্দি হবেন কিলিয়ান এমবাপের সাথে।
২৫ বর্ষী ভিনিসিয়াসকে ২০২৩ সাল থেকে সৌদির ক্লাবগুলো নিতে চাচ্ছে। তাকে পাঁচ মৌসুমের জন্য নিতে ১ বিলিয়ন ইউরো খরচ করতেও রাজি হয়েছিলো তখন। সৌদি প্রো লিগ থেকে চড়া পারিশ্রমিকের সুযোগ থাকতেও রিয়ালের সাথে পারিশ্রমিক নিয়ে কথাবার্তা চালাবেন ভিনিসিয়াস।
ফেঞ্চ তারকা কাইলিয়ান এমবাপেকে গত মৌসুমে পিএসজি থেকে লস ব্লাঙ্কোসদের ডেরায় উড়িয়ে আনে রিয়াল মাদ্রিদ। ফ্রাঞ্চের হয়ে বিশ্বকাপজয়ী এ তারকা চ্যাম্পিয়ন্স লিগ জেতেননি এখনও। রিয়ালে চড়া বেতন পান তিনি। ব্রাজিলিয়ান ভিনিসিয়াসও চাচ্ছেন তার সমান বেতন।
ব্রাজিলের ক্লাব ফ্লেমেঙ্গো থেকে ভিনিসিয়াস ১৮ বছর বয়সে ২০১৮ সালে পাড়ি জমান। রিয়ালের হয়ে জেতেন ২টি চ্যম্পিয়ন্স লিগ ও ৩ টি লিগ শিরোপা। লেফট উইঙ্গার ভিনিসিয়াস লস ব্লাঙ্কোস এর হয়ে ২৮৪ ম্যাচ খেলে করেছেন ৮৬ গোল। সাথে সতীর্থদের দিয়ে করিয়েছেন ৭৩ গোল।







