চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বের সেরা ক্লাব ‘রিয়ালে’ই থাকতে চান ভিনিসিয়াস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১২ অপরাহ্ণ ২১, জুন ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

ভিনিসিয়াস জুনিয়রের সাথে রিয়াল মাদ্রিদের চুক্তি আছে ২০২৪ পর্যন্ত। দুর্দান্ত পারফর্ম করে চলা ব্রাজিলিয়ান তারকার দিকে চোখ ইউরোপের অনেক জায়ান্ট ক্লাবেরই। চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতানো তারকাকে তাই শক্তভাবেই আঁকড়ে রাখতে চাচ্ছে লস ব্লাঙ্কোসরা। বিশ্বের সেরা ক্লাবে খেলার সুযোগ ছাড়তে চান না ভিনিসিয়াসও।

‘আমার যাত্রা কেবলই শুরু হয়েছে। এখনও অনেককিছু জেতা বাকি। এজন্য বিশ্বের সেরা ক্লাবেই থাকতে চাই। ক্যারিয়ারের শেষে হয়তো অনেক অর্জনের গল্প বলতে পারব।’

‘এখানে ড্রেসিংরুমের বোঝাপড়াটা অসাধারণ। এটা বিশ্বের সেরা পরিবেশ। সবাই মাঠে নিজের সেরাটা দিতে চায়। অভিজ্ঞ খেলোয়াড়রা মানসিকভাবে শক্ত রাখেন, শান্তি এবং মাঠে নিজেদের সেরাটা দেয়ার স্বাধীনতা দেন।’

খেলোয়াড় হিসেবে নিজের আমূল পরিবর্তনের বিষয়েও কথা বলেছেন ভিনি। অনুশীলনের গুরুত্ব বাড়ানোয় এমন পরিবর্তন, বলছেন ব্রাজিলিয়ান সেনসেশন।

‘বয়স বাড়ার সাথে সাথে এমন হওয়া স্বাভাবিক। শুরুর দিকে অনুশীলনে ফাঁকি দিতাম। ১৬ বছর বয়সে এখানে এসেছি, তখন পুরোপুরি ট্রেনিংপ্রাপ্ত ছিলাম না। রিয়ালে চাপটা সবসময়ই বেশি। কিন্তু এখানে আমার সাথে করিম বেনজেমা, মার্সেলো এবং কাসেমিরো ছিল। গত মৌসুম অসাধারণ ছিল, আশা করি পরেরটা আরও ভালো হবে।’

ছুটি কাটাতে পরিবারের সাথে এখন ব্রাজিলে আছেন ভিনিসিয়াস। একেবারেই অবসর সময় কাটাচ্ছেন না যদিও। ২১ বর্ষী চুক্তি নবায়নের ব্যাপারে নিয়মিত যোগাযোগ রাখছেন রিয়াল কর্তাদের সাথে।

Reneta

৪৫ মিলিয়ন ইউরোয় ২০১৮ সালে রিয়ালে আসেন ভিনিসিয়াস। চার বছরে লস ব্লাঙ্কোসদের জিতিয়েছেন দুটি লা লিগা শিরোপা। গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে জয়সূচক গোলটি তারই। সাদা জার্সিতে এপর্যন্ত ১৭০ ম্যাচ খেলে ৩৬ গোল ও ৪৩টি অ্যাসিস্ট করেছেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বেনজেমাব্রাজিলভিনিসিয়াসরিয়াললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পুলিশের যৌক্তিক দাবি পূরণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

মে ১০, ২০২৬

কাঁদতে কাঁদতে ফারিণ বললেন, ‘মায়ের মৃত্যুর আগে আমার মৃত্যু হোক’

মে ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

উপজেলা-পৌরসভায় এনসিপি’র ১০০ প্রার্থীর নাম ঘোষণা

মে ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

নরেন্দ্র মোদির অনুষ্ঠানস্থলের কাছে বিস্ফোরক উদ্ধার

মে ১০, ২০২৬

রাজশাহীর কোন আম কবে আসবে বাজারে?

মে ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT