ভিনিসিয়াসকে পেতে দিতে হবে ২ হাজার কোটির বেশি

ভিনিসিয়াস একজন ফুটবল খেলোয়াড়, মাঠে খেলছেন, দর্শকদের মাঝে, ফুটবল ম্যাচের সময়।. Channel i News – চ্যানেল আই নিউজ
গ্রীষ্ম দলবদলে আলোচনার কমতি ছিল না রিয়াল মাদ্রিদের ভিনিসিয়াসকে নিয়ে। ২০২৭ এর জুন পর্যন্ত স্প্যানিশ জায়ান্টদের সাথে চুক্তি থাকা ব্রাজিলিয়ান তারকার নতুন রিলিজ ক্লজ ঠিক করেছে মাদ্রিদের ক্লাবটি। ভিনিকে পেতে খরচ করতে হবে দুই হাজার কোটি টাকার বেশি।
ইউরোপের দলবদল সূত্রগুলোর দাবি, চুক্তির মেয়াদ শেষের আগে ভিনিকে পেতে চাইলে ১৬০ মিলিয়ন ইউরোর বেশি দাম হাঁকবে রিয়াল। বাংলাদেশি মুদ্রায় যা ২১ হাজার কোটির উপরে।
ফ্রেঞ্চ তারকা কাইলিয়ান এমবাপের সঙ্গে রিয়ালের চুক্তি রয়েছে ২০২৯ পর্যন্ত। সেই চুক্তির সঙ্গে মিল রেখে ভিনিসিয়াস চেয়েছিলেন চুক্তি করতে। এমবাপের সমান বার্ষিক বেতনও চেয়েছিলেন ব্রাজিলিয়ান তারকা। রিয়াল তাকে ১৫ মিলিয়ন ইউরো বেতন দেয়। এমবাপেকে তারা দিচ্ছে মূল বেতন ১৫ মিলিয়নের সাথে চুক্তির বোনাস আরও ৮ মিলিয়ন।
২৫ বর্ষী ভিনিসিয়াস চলতি মৌসুমে ১২ ম্যাচ খেলেছেন রিয়াল জার্সিতে। ৫ গোল করেছেন ও ৪ গোলে অবদান রেখেছেন। লস ব্লাঙ্কোস ডেরায় ২০১৮ সালে এসে দুটি চ্যাম্পিয়ন্স লিগ ও তিনটি লা লিগা শিরোপা জিতেছেন ভিনি।






