শিক্ষা

যৌন হয়রানির অভিযোগে ভিকারুননিসার শিক্ষক গ্রেপ্তার

ভিকারুননিসা স্কুলের সামনে শিক্ষার্থীদের ভিড়, শিক্ষক গ্রেপ্তার. Channel i News - চ্যানেল আই নিউজ

ভিকারুনননিসা স্কুলের সামনে শিক্ষার্থীদের ভিড় ও শিক্ষক গ্রেপ্তার সংক্রান্ত ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের আজিমপুর শাখার গণিত শিক্ষক মুরাদ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর কলাবাগানের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে কলেজের পরিচালনা কমিটির জরুরি সভায় শিক্ষক মুরাদ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়।

উল্লেখ্য, ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে রোববার সকাল সাড়ে ১১টায় মুরাদ হোসেন সরকারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের আজিমপুর ক্যাম্পাসের ফটকে বিক্ষোভ করেন শিক্ষার্থী ও অভিভাবকেরা।

পরে ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরী দাবি পূরণের আশ্বাস দিলে শিক্ষার্থীরা বিকেল ৩টার দিকে আন্দোলন স্থগিত ঘোষণা দেয়। বিকেলে একই দাবিতে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন কয়েকজন অভিভাবক।

বিষয়:ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…