চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘বিজয় উৎসব ২০২৫’ অনুষ্ঠিত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩২ পূর্বাহ্ণ ১৮, ডিসেম্বর ২০২৫
শিক্ষা
A A
বিজয় উৎসব ২০২৫ এর সাংস্কৃতিক পরিবেশনা, ব্র্যাক ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

৫৪তম বিজয় দিবস উপলক্ষ্যে ব্র্যাক ইউনিভার্সিটিতে দিনব্যাপী আয়োজন করা হয় ‘বিজয় উৎসব ২০২৫’।

গতকাল বুধবার ১৭ ডিসেম্বর, ব্র্যাক ইউনিভার্সিটির মেরুল বাড্ডা ক্যাম্পাসে ছায়ানট ও ব্র্যাক ইউনিভার্সিটি কালচারাল ক্লাব যৌথভাবে অনুষ্ঠানটি আয়োজন করে।

অনুষ্ঠানে একটি গীতিনাট্যের মাধ্যমে ১৯৪৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত বাংলাদেশের মুক্তিসংগ্রামের ইতিহাস তুলে ধরা হয়। ছায়ানট ও ব্র্যাক ইউনিভার্সিটি কালচারাল ক্লাবের সদস্যরা গান, নাচ ও কথামালার মাধ্যমে তুলে ধরেন দীর্ঘ ২৩ বছর বঞ্চনা, নিপীড়ন ও বৈষম্যের পর কীভাবে বাঙালি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং শেষ পর্যন্ত বিজয় অর্জন করে। জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Banglabid

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর সৈয়দ ফারহাত আনোয়ার এবং ছায়ানটের কার্যকরী সংসদের সভাপতি ডা. সারওয়ার আলীসহ ব্র্যাক ইউনিভার্সিটির প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর আরশাদ মাহমুদ চৌধুরী, রেজিস্ট্রার ড. ডেভিড ডাউল্যান্ড, ব্র্যাক ইনস্টিটিউট অফ ল্যাঙ্গুয়েজেসের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা লেডি সৈয়দা সারওয়াত আবেদ, অফিস অফ কমিউনিকেশন্সের ডিরেক্টর খায়রুল বাশারসহ শিক্ষক-শিক্ষার্থী এবং ছায়ানটের সদস্যরা।

প্রফেসর আরশাদ মাহমুদ চৌধুরী বলেন, ইতিহাসকে এমনভাবে তরুণদের সামনে তুলে ধরতে হবে, তা যেন শুধু পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না থেকে জীবন্ত অভিজ্ঞতায় পরিণত হয়।

তিনি আরও বলেন, সংগ্রাম ও বিজয়ের তাৎপর্য বুঝতে সাংস্কৃতিক চর্চা এবং শিক্ষার সমন্বয় জরুরি। তিনি শিক্ষার্থীদের ইতিহাস জানার ও দায়িত্বশীল মানবিক মানুষ হওয়ার আহ্বান জানান।

Reneta

ডা. সারওয়ার আলী বলেন, সংখ্যার বিতর্কে গিয়ে যেন মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগকে ছোট করা না হয় এবং এসব বিতর্ক যেন গণহত্যাকারীদের অপরাধকে লঘু না করে।

তিনি ইতিহাস বিকৃতি থেকে সতর্ক থাকার কথা বলেন এবং মুক্তিযুদ্ধসহ বিভিন্ন মুক্তিসংগ্রামে বাংলা গানের ভূমিকা তুলে ধরেন। তিনি সংস্কৃতিচর্চার মাধ্যমে সমাজের অস্থিরতা ও অসহিষ্ণুতা দূর করতে সবার প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ব্র্যাক ইউনিভার্সিটি কালচারাল ক্লাবের উপদেষ্টা এবং স্কুল অফ ফার্মেসির প্রফেসর শরমিন্দ নীলোৎপল। অনুষ্ঠানটি চ্যানেল আই সরাসরি সম্প্রচার করে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৫৪তম বিজয় দিবসছায়ানটবিজয় উৎসব ২০২৫ব্র‌্যাক ইউনিভার্সিটি
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকায় আসছেন কিংবদন্তি ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া

আগস্ট ১৬, ২০২৬

ওমেন’স চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকের অপেক্ষায় রাজশাহী স্টারস

আগস্ট ১৬, ২০২৬

থাইল্যান্ডে সাঁতারে আরেকটি স্বর্ণজয় রাফির

আগস্ট ১৬, ২০২৬

‘বিভ্রান্তকারীদের সমুচিত জবাব দিতে হবে, দেশকে স্থিতিশীল রাখতে হবে’

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ: চার সমুদ্রবন্দর ও সাত অঞ্চলে সতর্ক সংকেত

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT