বিনোদন

শাহরুখের অনুরোধ, শুটিংয়ে যোগ দিচ্ছেন বিজয়

বিজয় ও শাহরুখের ছবি, দুই অভিনেতার ভিন্ন স্টাইল. Channel i News - চ্যানেল আই নিউজ

শাহরুখের অনুরোধে শুটিংয়ে যোগ দিচ্ছেন বিজয়, দুই তারকার ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

গেল জুলাই মাসে জানা গিয়েছিল অ্যাটলি পরিচালিত শাহরুখ খান অভিনীত আসন্ন সিনেমা ‘জওয়ান’এ খলনায়কের ভূমিকায় দেখা যাবে দক্ষিণী সুপারস্টার বিজয় সেতুপতিকে। এবার জানা গেল, চলতি মাসের শেষ নাগাদ চেন্নাইয়ে ‘জওয়ান’ এর শুটিংয়ে যোগ দিবেন এই দক্ষিণী তারকা।

এর আগে জানা গিয়েছিল, আসন্ন ছবিটির খল চরিত্রের জন্য প্রথমে রানা দাগুবাতিকে নেয়ার ইচ্ছা ছিল নির্মাতা ও শাহরুখের। তবে তার শিডিউল না থাকায় শাহরুখ নিজে বিজয় সেতুপতিকে প্রস্তাব দেন। ফলে আর না করতে পারেননি বিজয়।

‘জওয়ান’ মুক্তি পাবে ২০২৩ সালের ২রা জুন। ছবিটি তামিল, হিন্দি, তেলেগু, মালয়ালাম ও কন্নড় ভাষায় মুক্তি পাবে। ছবিটিতে শাহরুখের বিপরীতে অভিনয় করবেন নয়নতারা।

রুপালি পর্দায় একদিকে বলিউডের শাহরুখ খান আর অন্যদিকে দক্ষিণী তারকা বিজয় সেতুপতি। এই ছবি নিয়ে ভক্তদের উত্তেজনা তুঙ্গে। শোনা যাচ্ছে দীপিকা পাড়ুকোনও থাকবেন অতিথি চরিত্রে। –বলিউড হাঙ্গামা

বিষয়:অ্যাটলি কন্নড় খলনায়ক তামিল তেলেগু দক্ষিণী সুপারস্টার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…