বিনোদন

হতাশ করেছিল ‘লাইগার’, কত আয় করলো বিজয়ের ‘খুশি’?

প্রকৃতি ও পর্যটন প্রেমীদের জন্য সুন্দর পাহাড়ি দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

দুটি মানুষ পাহাড়ের পাদদেশে হাসিমুখে ছবি তুলছে, পেছনে বিশাল পর্বতশৃঙ্গ ও সবুজ বনভূমি।. Channel i News – চ্যানেল আই নিউজ

শুক্রবার মুক্তি পেয়েছে বিজয় দেবেরাকোন্ডার তেলেগু ছবি ‘খুশি’। এই ছবিতে অভিনেতার বিপরীতে আছেন সামান্থা রুথ প্রভু। প্রথম দিনে ছবিটি আয় করেছে ১৭ কোটি রুপি।

‘খুশি’র আগে বিজয় ক্যারিয়ারে বড় ধাক্কা খেয়েছিলেন। বড় বাজেটে নির্মিত ছবি ‘লাইগার’-এর ভরাডুবি হয়েছিল বক্স অফিসে। অনন্যা ও বিজয়ের রসায়ন জমেনি। তাই সামান্থার সাথে বিজয়ের রসায়ন কেমন তা জানার জন্য সবার চোখ এখন ‘খুশি’র দিকে।

‘লাইগার’ মুক্তির প্রথম দিন বক্স অফিসে আয় করেছিল ১৯ কোটি রুপি। শিবা নির্বানা পরিচালিত ‘খুশি’ ছবিটি মুক্তির প্রথম দিনের আয়ের দিক দিয়ে পিছিয়ে আছে ‘লাইগার’-এর থেকে। ‘খুশি’র বাজেট ১০০ কোটি রুপি। বক্স অফিস বিশেষজ্ঞরা মনে করছেন রবিবারের পরে বোঝা যাবে ছবিটির ভাগ্যে কী ঘটতে যাচ্ছে।

আর্মি অফিসার ও কাশ্মীরের মেয়ের প্রেমের গল্প ‘খুশি।’ জানা গেছে গ্রামের চেয়ে শহরের হলগুলোতে ভালো চলেছে ‘খুশি’। আরও ভালো চলেছে ভারতের বাইরের হলগুলোতে। শুক্রবারের সব শো মিলিয়ে যুক্তরাষ্ট্র থেকে ছবিটি এখন পর্যন্ত আয় করেছে ৮ লক্ষ ২০ হাজার ডলার।

সূত্র: পিঙ্কভিলা

বিষয়:খুশি বিজয় দেবেরাকোন্ডা সামান্থা রুথ প্রভু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…