চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপির বিরুদ্ধে চাঁদা দাবির ভিডিওটি ভারতীয়: ফ্যাক্টওয়াচ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩৯ অপরাহ্ণ ১৪, জুলাই ২০২৫
- সেমি লিড, বাংলাদেশ
A A

চাঁদা না দেওয়ায় ঠাকুরগাঁওয়ের একটি প্রাইভেট হাসপাতালে বিএনপি হামলা করেছে, এমন দাবিতে ছড়িয়ে পড়া একটি ভিডিও ভারতের বলে শনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ভিডিওটি উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা।

বাংলাদেশে গুজব, ভুয়া খবর ও অপতথ্য প্রতিরোধে কাজ করা ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে উঠে এসেছে, বিএনপির নাম জড়িয়ে প্রচারিত ওই ভিডিওটি আসলে ভারতীয় উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসীদের একটি ঘটনার।

প্রতিবেদনে বলা হয়, একই ভিডিও এর আগে গত এপ্রিল ও মে মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হয়েছিল। তখন দাবি করা হয়, ভারতে চিকিৎসা নিতে যাওয়া বাংলাদেশিদের একটি হাসপাতালে নির্মমভাবে নির্যাতন করছে উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা। সেসময়ও ফ্যাক্টওয়াচ ভিডিওটি যাচাই করে প্রতিবেদন প্রকাশ করে।

ফ্যাক্টওয়াচ জানায়, সত্য প্রকাশের মাধ্যমে জনগণকে বিভ্রান্তি থেকে রক্ষা করাই তাদের মূল দায়িত্ব। ফ্যাক্টওয়াচ একটি স্বাধীন ফ্যাক্টচেকিং সত্তা, যা লিবারেল আর্টস বাংলাদেশ বিশ্ববিদ্যালয় অনুমোদিত এবং সেন্টার ফর ক্রিটিকাল অ্যান্ড কোয়ালিটেটিভ স্টাডিজ (সিকিউএস) দ্বারা পরিচালিত।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ভিডিও, গুজব ও বিভ্রান্তিকর খবর ছড়ানোর ঘটনা বেড়েছে। ফ্যাক্টওয়াচের দাবি, তারা এসব বিষয় নজরে নিয়ে যাচাই করে সত্য তুলে ধরছে এবং গুজব প্রতিরোধে কাজ করছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফ্যাক্টওয়াচবিএনপি
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসির বাবার শারীরিক অবস্থা নিয়ে যা জানাল পরিবার

জুন ১৯, ২০২৬

ছেলেদের ম্যাচ পরিচালনায় ইতিহাস গড়লেন টোরি পেন্সো

জুন ১৯, ২০২৬

ড্র করে বিশ্বকাপে টিকে থাকল সাউথ আফ্রিকা-চেক রিপাবলিক

জুন ১৯, ২০২৬

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল

জুন ১৮, ২০২৬

সাদিলেকের গোলে প্রথমার্ধে এগিয়ে চেক রিপাবলিক

জুন ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT