হৃদয়ে বাংলাদেশকে ধারণ করে ৫২তম মহান বিজয় দিবসে বিজয় মেলা উদযাপন করেছে দেশের প্রথম ডিজিটাল স্যাটেলাইট চ্যানেল- চ্যানেল আই। ‘আলোক হেলথ কেয়ার-চ্যানেল আই বিজয় মেলা-২০২৩’ পাওয়ার্ড বাই নতুনধারা এসেটস লিমিটেড ও ইমকন ওয়ানের সার্বিক সহযোগিতায় উদ্বোধনী পর্বে সম্মাননা জানানো হয় ১০জন বীর মুক্তিযোদ্ধাকে। লাল সবুজের পতাকা সমুন্নত রাখার প্রত্যয় জানিয়ে ব্যক্তি স্বার্থের উর্ধ্বে উঠে দেশকে সুন্দরভাবে বাঁচিয়ে রাখার আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা।







