চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ঢাকা কেন্দ্রীক না হতে ইবি উপাচার্যের আহ্বান

সাদিয়া আফরিন অমিন্তা সাদিয়া আফরিন অমিন্তা
৯:৫০ অপরাহ্ণ ২৭, অক্টোবর ২০২৪
- সেমি লিড, কুষ্টিয়া, জনপদ, শিক্ষা
A A
বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আলোচনা সভায় অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষকদের ঢাকা কেন্দ্রীক না হওয়ার আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। তিনি বলেন, শিক্ষকদের বলবো তারা যেন ঢাকা কেন্দ্রীক না হয়ে বিভাগে নিয়মিত হন। তারা ঢাকায় থাকলে যেদিন ক্লাস থাকবে তারা যেন সেদিন অবশ্যই ক্লাসে উপস্থিত থাকেন। আরেকটি জিনিস খেয়াল রাখতে হবে, কোন শিক্ষক যেন ছুটি ছাড়া এই স্টেশনের (বিশ্ববিদ্যালয়ের) বাইরে না থাকেন।

রোববার (২৭ অক্টোবর) বেলা সাড়ে ১২ টায় বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের অন্তর্ভুক্ত ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সভাপতির দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

ইবি উপাচার্য আরও বলেন, আজকে যিনি সভাপতির দায়িত্ব গ্রহণ করেছেন তার মুখে এমন প্রতিশ্রুতিমূলক বক্তব্যই আমি শুনতে চেয়েছিলাম। আমি সাংবাদিক ভাইদের বলবো বক্তব্যটা রেকর্ড করে যেন সভাপতি এবং ডিন এর কাছে দিয়ে যান। এতে আমাদের কার্যক্রম এবং চলার পথ আরো সহজ হবে, আমরা নিজেদের বিচার করতে পারবো। আমরা প্রতিদিন যা বলি তা যদি রেকর্ড করে শুনতে পারতাম তাহলে আমরা আরো বেশি নিয়ন্ত্রিত হতাম। আজকের অনুষ্ঠানটি দায়িত্ব হস্তান্তরের, ক্ষমতা হস্তান্তরের নয়। বিভাগের সভাপতিত্ব একটি দায়িত্বের জায়গা, ক্ষমতার নয়।

Banglabid

নবনিযুক্ত সভাপতি অধ্যাপক ড. আব্দুল গফুর গাজীর উদ্দেশ্যে উপাচার্য বলেন, বিভাগীয় সভাপতি যিনি তার প্রতি আহ্বান থাকবে তিনি যেন ২টার বাসে ক্যাম্পাস ত্যাগ না করেন। বিশ্ববিদ্যালয় খোলা থাকে ৪টা পর্যন্ত তাই অফিস টাইম শেষ হওয়া পর্যন্ত তিনি যেন বিভাগে অবস্থান করেন, এটা আমার অনুরোধ। ডিপার্টমেন্টকে সামনের দিকে অগ্রসর করার জন্য যেসব পদক্ষেপ গ্রহণ করা উচিত প্রাক্তন সভাপতি এবং অন্যান্য শিক্ষকদের সাথে আলোচনা করে তিনি বিভাগকে এগিয়ে নিয়ে যাবেন।

দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে থিওলজি অনুষদের ডিন অধ্যাপক ড. আ ব ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী, ইবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেন, টিএসসিসি পরিচালক ও একাউন্টটিং বিভাগের সভাপতি অধ্যাপক ড. জাকির হোসেন, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, জার্নালিজম বিভাগের সভাপতি অধ্যাপক ড. রশিদুজ্জামান, অধ্যাপক ড. আব্দুল বারী, অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, লোকপ্রশাসন বিভাগের সভাপতি অধ্যাপক ড. ফকরুল ইসলাম, ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সভাপতি অধ্যাপক ড. শরীফ মোহাম্মদ আল রেজা, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. শাহেদ আহমেদ এবং বিভিন্ন বিভাগের শিক্ষকেরা উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসলামী বিশ্ববিদ্যালয়ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভারতের পর নেপালের গোল, গোলটি মানল না ভারত

পরবর্তী

ফাইনালে নেপালকে পেল বাংলাদেশ

পরবর্তী
বাংলাদেশ নারী ফুটবল দলের দলীয় ছবি, খেলোয়াড়রা মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইনালে নেপালকে পেল বাংলাদেশ

আফগানিস্তানের ক্রিকেটার জয় উদযাপন করছে, অন্য খেলোয়াড়রা পেছনে দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

লঙ্কানদের হারিয়ে এশিয়ার চ্যাম্পিয়ন আফগানিস্তান

সর্বশেষ

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬

বিপিএলে বিদেশি ফ্র্যাঞ্চাইজি? বিসিবির ভাবনা জানালেন তামিম

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT