শিক্ষা

ঢা‌বির উপাচার্য হিসেবে অধ্যাপক নিয়াজকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি

প্রফেসর নিয়াজের ছবি, বাংলাদেশের একজন শিক্ষক ও উপাচার্য. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রফেসর নিয়াজের ছবি, তিনি বাংলাদেশের একজন শিক্ষক ও উপাচার্য হিসেবে পরিচিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৩০তম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান।

মঙ্গলবার (২৭ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এর আগে গতকাল (২৬ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়টির শীর্ষ পদগুলোতে নিয়োগের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে নিয়াজ আহমেদ খানের নিয়োগের বিষয়টি জানা যায়।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনে ১৯৭৩ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাদেশের আর্টিকেল ১১ (২) অনুযায়ী ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানকে বিশ্ববিদ্যালয়ের সাময়িকভাবে উপাচার্য পদে নিয়োগ প্রদান করা হলো।

নিয়োগের শর্তে বলা হয়, উপাচার্য পদে এ নিয়োগ যোগদানের তারিখ হতে কার্যকর হবে। উপর্যুক্ত পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতাদি প্রাপ্য হবেন। বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন তিনি।

তবে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনও সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

উপাচার্য হিসেবে নিয়োগের আগে তিনি বেসরকারি ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-এর প্রো-ভিসি এবং ভারপ্রাপ্ত ভিসির দায়িত্ব পালন করছেন।

বিষয়:উপাচার্য নিয়োগ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…