এই খবরটি পডকাস্টে শুনুনঃ
গণতন্ত্রী পার্টির প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় খেলাঘর আসরের সভাপতিমন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা নূরুর রহমান সেলিম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার (৬ জুলাই) বিকেলে রাজধানীর বারডেম হাসপাতালে তিনি মারা যান।
বর্ষীয়ান এই রাজনীতিবিদ ও প্রবীণ কৃষক নেতা দীর্ঘদিন থেকে বার্ধ্যক্যজনিত রোগে ভুগছিলেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
সোমবার রাতে তার মরদেহ রাজধানীর খিলগাঁওয়ের বাসায় নিয়ে আসার পর গণতন্ত্রী পার্টি ও খেলাঘরসহ বিভিন্ন দল ও সংগঠনের নেতারা ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান।
আগামীকাল মঙ্গলবার (৭ জুলাই) টাঙ্গাইলের করটিয়ায় গ্রামের বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে নূরুর রহমান সেলিমকে।
নূরুর রহমান সেলিমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যকরী কমিটি, কেন্দ্রীয় খেলাঘর আসরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডা. মাখদুমা নার্গিস রত্না, সাধারণ সম্পাদক অধ্যাপক প্রণয় সাহা এবং ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমান শহীদ।








