চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভোট দেওয়ার সময় ‘কোরআনের আয়াত’ মাথায় রাখতে বললেন শিক্ষামন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪১ অপরাহ্ণ ২৬, আগস্ট ২০২৩
- সেমি লিড, বাংলাদেশ
A A

ভোট দেওয়ার সময় ‘কোরআনের আয়াত’ মনে রাখতে বললেন শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি। দীপু মনি বলেছেন, পবিত্র কোরআনের সুরা নিসার ৮৫ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন- ‘কেউ কোন ভালো কাজের সুপারিশ করলে তার মধ্যে তার অংশ থাকবে। আর কেউ মন্দ কাজের সুপারিশ করলে তার মধ্যেও তার অংশ থাকবে।’ এটার মানে কী? আমার সুপারিশের কারণে কেউ যদি কোন দায়িত্বে যায়, আর সে যদি কোন খারাপ কাজ করে তার দায়িত্ব কিন্তু আমার ঘাড়ে নিতে হবে। তাহলে ভোট দেওয়ার সময় সুরা নিসার ৮৫ নম্বর আয়াত মাথায় রাখতে হবে।

শনিবার (২৬ আগস্ট) চট্টগ্রামের হাটহাজারীর ছিপাতলি আলিয়া মাদ্রাসা মাঠে বিভাগীয় মাদ্রাসা শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, আমি যাকে ভোট দিয়ে নির্বাচিত করব- সে যেন এতিমের অর্থ আত্মসাৎ না করে, অন্য ধর্মাবলম্বীদের ওপর অত্যাচার না করে।

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আয়োজনে এতে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন- শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল ও চট্টগ্রাম-৫ আসনের সংসদ সদস্য আনিসুল ইসলাম মাহমুদ।

ডা. দীপু মনি বলেন, যারা একটি দেশের স্বাধীনতাকে ঠেকাতে ব্যর্থ হয়ে জাতির জনককে সপরিবারে শেষ করতে চায়, বোমা মেরে মানুষ হত্যা করতে চায় এবং শুধুমাত্র রাজনৈতিক আদর্শের কারণে গ্রেনেড হামলা করে নারী-শিশুদের হত্যা করতে চায়- তারা কি ইসলামের পক্ষে কাজ করেছে? আল্লাহ পাক কোরআনে সুস্পষ্ট করে বলেছেন- ‘এতিমের সম্পদের কাছে যেও না।’ অথচ তারা এতিমের সম্পদ মেরে খায়, তারা হত্যা, ধর্ষণ ও লুণ্ঠন করে। যারা সত্যকে গোপন করে মিথ্যা প্রচার করেন, তারা কারা আপনারা জানেন।

তিনি বলেন, সারা বছর শুনেছি সরকার বলে- সেবা আপনার দরজার গোঁড়ায় পৌঁছে দেওয়া হবে। কিন্তু এখন প্রধানমন্ত্রীর শেখ হাসিনা সেবা আপনার হাতের মুঠোয় পৌঁছে দিয়েছেন। আজকে আপনাদের সবার হাতে অ্যান্ড্রয়েড মোবাইল সেট। এই মোবাইলেই সকল সেবা পাওয়া যায় এখন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন- কৃতজ্ঞ হতে। কৃতজ্ঞতা ইসলামের ভালো গুণ। শেখ হাসিনার প্রতি আমাদের কৃতজ্ঞ হতে হবে।

তিনি বলেন, বঙ্গবন্ধু ইসলামের প্রচার-প্রসারের জন্য কাজ করে গেছেন। তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা একইভাবে কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী একজন ধর্মপ্রাণ মুসলমান। তার দিন শুরু হয় তাহাজ্জুদ, ফজরের নামাজ ও কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে। তিনি ধর্মীয় মূল্যবোধ সমুন্নত রাখতে কাজ করে যাচ্ছেন।

Reneta

তিনি বলেন, আমরা পাঁচ ওয়াক্ত আজানের সময় বলি- নামাজের দিকে আস, কল্যাণের দিকে আস। তাহলে কল্যাণ কে করেছে? শেখ হাসিনা করেছে। আল্লাহর রাসূল বলেছেন- জ্ঞান অর্জনের জন্য প্রয়োজনে সুদূর চীন দেশে যাও। এর মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন জ্ঞান অর্জনের গুরুত্ব। এজন্য আমাদের জ্ঞান অর্জনের চেষ্টা চালিয়ে যেতে হবে।

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হাবিবুর রহমানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. কামাল হোসেন ও ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মুহাম্মদ আব্দুর রশীদ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: শিক্ষামন্ত্রীশিক্ষামন্ত্রী ড.দীপু মনি
শেয়ারTweetPin

সর্বশেষ

বিসিবি নির্বাচন : মনোনয়নপত্র জমা দিয়েছেন ৩৩ জন, অপেক্ষা যাচাই-বাছাইয়ের

মে ২২, ২০২৬

জয়ের মিলিয়ন ডলারের বিবাহবিচ্ছেদের চুক্তি প্রকাশ

মে ২২, ২০২৬

বিদ্যুৎ নন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হওয়ার পথে আলমগীর

মে ২২, ২০২৬
ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার মনির হোসেন

চট্টগ্রামে চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা, আসামির দোষ স্বীকার

মে ২২, ২০২৬

কিশোর-কিশোরীর মধ্যে যৌনসম্পর্ক আর ধর্ষণ নয়! নতুন আইন পাশ

মে ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT