তথ্যপ্রযুক্তি

৫জি সেবা চালু, ইন্টারনেটের মূল্য কমানোর জন্য বাংলালিংকে আহ্বান জানান প্রধানমন্ত্রী

বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসে কর্মকর্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: পিএমও।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলালিংকের মূল প্রতিষ্ঠানের (ভিইওএন) চেয়ারম্যান অগি ফাবেলা। এসময় প্রধানমন্ত্রী বাংলালিংক কর্তৃপক্ষকে ৫জি সেবা চালু, ইন্টারনেটের মূল্য আরও কমানো এবং ডিজিটাল সেবাকে আরও সহজলভ্য করার বিষয়ে বিবেচনা করার আহ্বান জানান।

সোমবার (২৯ জুন) সকাল ৯টা ৩০ মিনিটে জাতীয় সংসদে ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম, প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, ভিইওএন-এর বোর্ড সদস্য মিশেল সোয়েটিং এবং বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জোহান হেনড্রিক মার্টিনাস বাস।

প্রধানমন্ত্রী বৈঠকে বসে কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ
ছবি: পিএমও।

এসময় প্রধানমন্ত্রী বাংলালিংক কর্তৃপক্ষকে আরও সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন উৎপাদনের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান, যাতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের হাতে স্মার্টফোন পৌঁছে দেওয়া যায়। একই সঙ্গে ৫জি সেবা চালু, ইন্টারনেটের মূল্য আরও কমানোর বিষয়টি এবং ডিজিটাল সেবাকে আরও সহজলভ্য করার বিষয়ে বিবেচনা করার আহ্বান জানান তিনি।

বিষয়:প্রধানমন্ত্রী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…