জনপদ

বগুড়ায় অবরোধে যানবাহন ভাঙচুর, ককটেল বিস্ফোরণ

বগুড়ায় অবরোধের সময় যানবাহন ভাঙচুরের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বগুড়ায় অবরোধের সময় বিভিন্ন যানবাহন ভাঙচুরের ঘটনা ঘটছে, জনতারা রাস্তা অবরোধ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বগুড়ায় কয়েকটি ট্রাক এবং কাভার্ডভ্যান ভাঙচুর করেছে অবরোধকারীরা। রবিবার (৫ নভেম্বর) সকালে বগুড়া শহরতলী তিনমাথা ও তেলিপুকুর এলাকার ঢাকা-বগুড়া মহাসড়কে এই ঘটনা ঘটে। পরে পুলিশ টিয়ারশেল ছুড়লে অবরোধকারীরা পাল্টা ককটেল বিস্ফোরণ ঘটায়।

রবিবার সকালে পুলিশি নিরাপত্তায় (স্কট) যানবাহন চলাচলের সময় পেছন থেকে চার থেকে পাঁচটি ট্রাক ও কাভার্ড ভ্যানের সামনের গ্লাস ভাংচুর করে অবরোধকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ছোড়ে। অবরোধকারীরা এসময় পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে।

সেখানে অতিরিক্ত পুলিশ গিয়ে অবরোধকারীদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। অবরোধকারীদের ছোড়া ইটের আঘাতে কয়েকটি পরিবহনের চালক ও হেলপার আহত হয়েছেন।

বিষয়:বগুড়া তিনমাথা ও তেলিপুকুরভাঙচুরসর্বাত্মক অবরোধ
প্রতিবেদক

রউফ জালাল

বাংলাদেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ খবর, মানুষের গল্প এবং যাচাইকৃত তথ্য পাঠকের কাছে পৌঁছে দেয় চ্যানেল আই অনলাইন।

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…