ক্রিকেট

বর্ণবাদের অভিযোগ থেকে মুক্তি পেলেন ভন

বর্ণবাদের অভিযোগ থেকে মুক্তি পেলেন ভন, ক্যামেরার সামনে দাঁড়িয়ে হাসছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রিটিশ ক্রিকেটার অ্যান্ড্রু ভন রাস্তার পাশে দাঁড়িয়ে রয়েছেন, তার পাশে একজন ক্যামেরা ব্যক্তিত্ব ছবি তুলছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন বর্ণবাদের অভিযোগ থেকে মুক্তি পেয়েছেন। ইসিবির ক্রিকেট ডিসিপ্লিন কমিটি তাকে অভিযোগ থেকে রেহাই দিয়েছে।

ভন এবং ইয়র্কশায়ারের আরও পাঁচজন ক্রিকেটার অভিযুক্ত ছিলেন। এ মাসেই তাদের অভিযোগের শুনানি হয়। শুক্রবার সকালে ক্রিকেট ডিসিপ্লিন কমিটির রিপোর্টে অভিযোগ থেকে মুক্তি মেলে।

অভিযোগ থেকে মুক্তি পেয়ে ভন ইনস্টাগ্রামে লিখেছেন, ‘ইসিবির অভিযোগ থেকে মুক্তি পেলাম, কঠিন পরিস্থিতিতে সতর্কভাবে বিচার করার জন্য প্যানেলের সবাইকে ধন্যবাদ জানাতে চাই। জীবনের এ কঠিন মুহূর্তে যারা আমাকে সহায়তা করেছে, তাদেরকেও ধন্যবাদ জানাতে চাই।’

ইয়র্কশায়ারের আজিম রফিক প্রায় আড়াই বছর আগে অভিযোগটি করেছিলেন। ২০০৯ সালে ইয়র্কশায়ারের ম্যাচের আগে বর্ণবাদী মন্তব্য বা আচরণের অভিযোগ ছিল তার ভনের বিরুদ্ধে।

বিষয়:আজিম ইংল্যান্ড ইসিবি ভন সিডিসি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…