বিনোদন

নানা পাটেকর নেই, শোকস্তব্ধ বলিউড

নানা পাটেকর নেই, শোকস্তব্ধ বলিউড

বৃহস্পতিবার (৮অক্টোবর) ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর। প্রাথমিকভাবে জানা যায়, এদিন ভোরে গোয়ায় নিজের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে হঠাৎ জ্ঞান হারান তিনি। পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পর প্রায় ৪৫ মিনিট ধরে তাকে বাঁচানোর চেষ্টা করলেও কোন সাড়া মেলেনি।

ভোর ৫টা ২০ মিনিটে তাকে মৃত ঘোষণা করা হয়।

বর্ষীয়ান এই অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে। ৭৫ বছর বয়সে জীবনের অবসান ঘটল অভিনেতার। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে স্মৃতিচারণ করছেন ও শ্রদ্ধা জানাচ্ছেন বলিউড তারকারা।

অক্ষয় কুমার লিখেন, নানা জির মৃত্যুর খবর শুনে আমি সত্যিই খুব দুঃখিত। তিনি ছিলেন এমন একজন বিরল অভিনেতা, যাকে দর্শকদের নজর কাড়তে বেশি কিছু করতে হতো না। তার কণ্ঠ, অভিনয়ের তীব্রতা এবং প্রতিটি চরিত্রের প্রতি নিষ্ঠা দীর্ঘদিন দর্শকদের মনে বেঁচে থাকবে বলেও জানান তিনি।

অভিনেতা রবি কিষাণ স্মরণ করেছেন নানার সরলতা ও মাটির সাথে তার গভীর সম্পর্কের কথা। একই সাথে তার কাছ থেকে অভিনয় শেখার সুযোগের কথাও তুলে ধরেন তিনি।
নানা পাটেকরকে স্মরণ করে অভিনেত্রী কঙ্গনা রানাউত লিখেন, নানা পাটেকরকে সবসময় সুস্থ ও ফিটই দেখেছেন তিনি। এমন একজন শক্তিশালী অভিনেতার চলে যাওয়া তার মনকে গভীরভাবে নাড়া দিয়েছে।

তারকা অভিনেতা সানি দেওল লিখেন, এখনো বিশ্বাস করতে পারছি না, নানাজি আর আমাদের মাঝে নেই। তার সঙ্গে কখনো একসঙ্গে কাজ করা হয়নি, তবে বহু বছর ধরে আমাদের মধ্যে খুবই দারুণ সম্পর্ক ছিল। তিনি ছিলেন নির্ভীক, প্রাণবন্ত এবং নিজের ইচ্ছেমতো জীবনযাপন করতেন। এভাবেই আমি তাকে সবসময় মনে রাখব।

অভিনেতা রিতেশ দেশমুখের মতে, নানা পাটেকরের মৃত্যু সত্যিই ‘একটি যুগের অবসান’। রিতেশ দেশমুখ বর্ষীয়ান এই অভিনেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তাকে অসাধারণ অভিনেতা ও ভালো মানুষ হিসেবে স্মরণ করেছেন।

নানার সঙ্গে কাটানো বিভিন্ন ঘটনার স্মৃতিচারণ করে অভিনেতা প্রকাশ রাজ তাদের কথপোকথন, তর্ক-বিতর্ক, রান্না এবং নানা বিষয়ে নানার কাছ থেকে শেখার অভিজ্ঞতা তুলে ধরে আবেগঘন শ্রদ্ধা জানিয়েছেন।

অপরদিকে অভিনেতা নীল নীতিন মুকেশ নানাকে ভারতীয় সিনেমার একজন সত্যিকারের কিংবদন্তি হিসেবে উল্লেখ করেছেন। তার শক্তিশালী অভিনয় এবং নতুন প্রজন্মের শিল্পীদের অনুপ্রেরণা দেওয়ার বিষয়টিও স্মরণ করেছেন তিনি।

সহঅভিনেত্রী মনীষা কৈরালা লিখেছেন, অসাধারণ একজন অভিনেতা , অনন্য ব্যক্তিত্ব ও অভিনয়শিল্পের সত্যিাকারের কিংবদন্তির প্রয়াণে তিনি গভীরভাবে শোকাহত। তিনি আরও বলেন, সিনেমায় তার অবদান ও শিল্পের প্রতি নিষ্ঠা সবসময় স্মরণীয় হয়ে থাকবে। তার আত্মার শান্তি কামনা করছি, ওম শান্তি।

দক্ষিণ ভারতীয় তারকা জুনিয়র এনটিআর লিখেন, নানা পাটেকর স্যারের অভিনয় কখনো অভিনয় বলে মনে হয়নি, মনে হয়েছে পর্দায় যেন বাস্তব জীবনই ফুটে উঠছে। ভারতীয় সিনেমায় তার অবদান প্রজন্মের পর প্রজন্ম মনে রাখবে।

নানা পাটেকর তার দীর্ঘ অভিনয়জীবনে অসংখ্য স্মরণীয় চরিত্র দর্শকদের উপহার দিয়েছেন। তার মৃত্যুতে সেই শূন্যতা সহজে পূরণ হবার নয় বলেই মনে করছেন তার সহকর্মীরা।

বিষয়:Actor bollywood Death Nana Patekar

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…