চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুকুর-দিঘিতে মিললো মানুষের শরীরের বিভিন্ন অংশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০১ অপরাহ্ণ ২৬, জানুয়ারি ২০২৫
- সেমি লিড, জনপদ, বরিশাল
A A

বরিশাল নগরীর কাশিপুর এলাকায় একটি দিঘি এবং পার্শ্ববর্তী আরেকটি পুকুর থেকে মানুষের শরীরের বিভিন্ন অংশ উদ্ধার করেছে পুলিশ। প্রতিবেদনটি লেখার সময় (বিকেল সাড়ে ৪টা) পর্যন্ত পুলিশের অভিযান অব্যাহত ছিল।

রোববার (২৬ জানুয়ারি) বিকেল পৌনে ৪টা পর্যন্ত ওই দিঘি ও পুকুর থেকে হাতের একটি অংশ ও পায়ের একটি অংশ উদ্ধার করা হয়।

পুলিশ বলছে, শরীরের অংশগুলো কোনো শিশুর হতে পারে। এগুলো কিভাবে নগরের কাশিপুর এলাকার দিঘি ও পুকুরে এসেছে, তা খতিয়ে দেখা হবে। ইতোমধ্যে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হয়েছে বলেও জানানো হয়।

নগরীর এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন শিকদার বলেন, হাতেম মীরার দিঘির পাড়ে নীরব নামের একটি শিশু রোববার সকাল ১০টার দিকে মানুষের পায়ের কাটা অংশ দেখতে পায়। সে স্থানীয়দের জানালে বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়। পরে থানা পুলিশ এসে সেই পায়ের অংশ উদ্ধার করে নিয়ে যায়।’

স্থানীয় বাসিন্দা বাবুল সিকদার জানান, পুলিশ পায়ের অংশটি নিয়ে যাওয়ার সময় দিঘির পশ্চিম পাশের একটি পুকুরে পলিথিনে মোড়ানো অবস্থায় মানুষের শরীরের আরো কিছু অংশ ভাসতে দেখে স্থানীয়রা। পরে সেগুলোও উদ্ধার করে পুলিশ।

অফিসার ইনচার্জ বলেন, উদ্ধারের সময় হাত-পায়ের টুকরাসহ মাথা ও কলিজার অংশও দেখা গেছে। তবে পুলিশ স্থানীয়দের এ বিষয়ে কিছু বলেনি। তারা পুকুর ও দিঘিতে তল্লাশি করছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দলকেও খবর দিয়ে নেওয়া হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: মানবদেহের বিভিন্ন অংশ উদ্ধারমানুষের শরীরের অংশ উদ্ধারলাশের অংশ উদ্ধার
শেয়ারTweetPin

সর্বশেষ

মহান মুক্তিযুদ্ধে রবীন্দ্রনাথের গান হয়ে উঠেছিল প্রেরণার বিশেষ উৎস: প্রধানমন্ত্রী

মে ৭, ২০২৬

বাংলাদেশের শিক্ষাব্যবস্থা সংস্কারে নতুন দিকনির্দেশনা ইউনিসেফের

মে ৭, ২০২৬

‘পুশব্যাক’ নিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের মন্তব্যের জবাবে ভারতের প্রতিক্রিয়া

মে ৭, ২০২৬

রিয়ালের ভালভার্দে-শুয়ামেনির মারামারি, একজন হাসপাতালে

মে ৭, ২০২৬

প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের বগুড়া বিমানবন্দর পরিদর্শন

মে ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT