চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাশকতার ছবি-ভিডিও ফুটেজ চেয়েছে পুলিশ সদর দপ্তর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৭ অপরাহ্ণ ২৪, জুলাই ২০২৪
- টপ লিড নিউজ, অপরাধ, বাংলাদেশ
A A

কোটা সংস্কার আন্দোলনে নাশকতা সৃষ্টিকারীদের বিষয়ে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য অনুরোধ জানিয়েছে পুলিশ সদর দপ্তর। আজ বুধবার এক বার্তায় এ অনুরোধ জানানো হয়।

পুলিশ সদর দপ্তর জানায়, সাধারণ শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার করে নাশকতা সৃষ্টিকারী ও দুষ্কৃতকারীদের সম্পর্কে তথ্য এবং অপরাধীর নাশকতার সময়ের ছবি/ভিডিও ফুটেজ দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করুন। তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে। মোবাইল নাম্বার- ০১৩২০০০১২২২, ০১৩২০০০১২২৩।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সূত্রে জানা গেছে, সহিংসতার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি’র চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান, জহির উদ্দিন স্বপন, বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, ঢাকা উত্তর বিএনপি’র সদস্য সচিব ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম, ঢাকা জেলা বিএনপি’র সেক্রেটারি নিপুন রায় চৌধুরী, বাগেরহাট জেলা বিএনপি’র সাবেক সভাপতি এম এ সালাম, ঢাকা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল, বিএনপি’র প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ডাকসুর সাবেক সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর, মহানগর দক্ষিণ বিএনপি’র সভাপতি রফিকুল আলম মজনু, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান এডভোকেট সৈয়দ এহসানুল হুদা, ঢাকা উত্তর বিএনপি’র সভাপতি সাইফুল আলম নীরব, বিএনপির নির্বাহী পরিষদের সদস্য তারিকুল আলম তেনজিং, বিএনপি’র কোষাধক্ষ্য রাশেদু্জ্জামান মিল্লাত, জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মিয়া গোলাম পরওয়ার, জামায়াতের নির্বাহী পরিষদ সদস্য সামিউল হক ফারুকী অন্যতম।

Banglabid

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, ঢাকাসহ সারাদেশে পুলিশ সদস্য আহত হয়েছেন ১১১৭ জন। নিহত হয়েছেন ৩ জন। তারা ডিএমপি’র নায়েক, ট্যুরিস্ট পুলিশের এএসআই ও পিবিআইয়ের পরিদর্শক। ১৩২ জন গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজন রয়েছেন আইসিইউতে।

এ ব্যাপারে পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, ঢাকাসহ সারাদেশে পুলিশের ২৮১ যানবাহন ভাংচুর ও আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া পুলিশের বিভিন্ন থানা, ফাঁড়ি ও স্থাপনা ভাংচুর অগ্নিসংযোগ করা হয়েছে ২৩৫ টিতে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নাশকতার ভিডিও ও ফুটেজপুলিশ সদর দপ্তর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মাঠে ফিরেছেন নেইমার

পরবর্তী

‘সহকারী নয়, ছোট ভাইয়ের মতো ছিলো নিহত আলামিন’

পরবর্তী
নিহত আলামিনের ছোট ভাইয়ের মতো ছিলো তার বন্ধু ও পরিবারের সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

‘সহকারী নয়, ছোট ভাইয়ের মতো ছিলো নিহত আলামিন’

প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে দুই নারী কর্মকর্তা বসে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মালয়েশিয়ার পেরোডুয়া গাড়ি তৈরি করতে পারে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

সর্বশেষ

এসএসসির খাতা পুনর্নিরীক্ষণে ১৩ লাখ আবেদন, চিন্তিত শিক্ষা বোর্ডগুলো

আগস্ট ১৮, ২০২৬
পে স্কেল

সরকারি চাকরির পে স্কেল আসছে, বেসরকারির জন্য কী?

আগস্ট ১৮, ২০২৬

বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ এড়াতে স্কোয়াডে যাকে ডাকল অস্ট্রেলিয়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

আরও ১৬ লাখ হাম-রুবেলার টিকা দেবে সরকার

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT