জনপদ

দিনাজপুরে পিকনিক ও বিনোদন স্পটে ভাঙচুর-অগ্নিসংযোগ

বাংলাদেশের জেলা মানচিত্র, দিগন্তের উপর কৃষি জমি ও নদী দেখানো. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: চ্যানেল আই

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

দিনাজপুরে পিকনিক ও বিনোদন স্পট ‘জীবন মহল’ এবং জীবনীয়া দরবারে ধর্মবিরোধী ও অসামাজিক কর্মকাণ্ডের প্রতিবাদে এবং জীবন চৌধুরীকে গ্রেফতারের দাবিতে ব্যাপক ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১২ জন।

আজ বৃহস্পতিবার ২৮ আগস্ট বিকেল সাড়ে ৩টা থেকে ৪টা পর্যন্ত প্রায় ঘণ্টাব্যাপী জীবন মহলের ভেতরে এ ভাঙচুর চলেছে। তাওহীদি জনতার ডাকে এক বিক্ষোভ সমাবেশের মধ্য থেকে এই ঘটনা ঘটে।

বিক্ষোভকারীরা প্রধান ফটক ভেঙে জীবন মহলের ভেতরে প্রবেশ করে জীবনীয়া দরবারের পাশাপাশি বেশ কিছু স্থাপনা, কয়েকটি গাড়ি ও মোটরসাইকেল ভাঙচুর করে। সেই সঙ্গে আগুন ধরিয়ে দেয় জীবনীয়া দরবারে। ঘণ্টাব্যাপী ভাঙচুর ও অগ্নিসংযোগ ঘটায় বিক্ষোভকারীরা। পরে পুলিশ এবং সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জীবন মহলকে নিয়ে দু’টি পক্ষ আজ বৃহস্পতিবার দুপুরের একই স্থানে প্রতিবাদ সভা ও বিক্ষোভ সমাবেশের পাল্টা-পাল্টি কর্মসূচির ডাক দেয়।

এই ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে জীবন মহল কর্তৃপক্ষ।

বিষয়:দিনাজপুর ব্যাপক ক্ষয়ক্ষতি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…