বিনোদন

ভ্যালেন্টাইনে প্রশ্ন করো না!

একজন যুবক প্রেমের প্রস্তাব দিচ্ছেন একজন তরুণীকে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রেমের প্রস্তাবের জন্য যুবক ও তরুণীর মধ্যে রোমান্টিক মুহূর্তের ছবি, ট্রেন স্টেশনে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভ্যালেন্টাইন উপলক্ষ্যে নানামাত্রিক গল্পের নাটক মুক্তি পেতে যাচ্ছে। তার মধ্যে গানচিল ড্রামা থেকে প্রকাশ পাচ্ছে বিশেষ নাটক ‘প্রশ্ন করো না’।

নাটকের প্রধান চরিত্রে অভিনয় করেছেন আরশ খান এবং সামিরা খান মাহী। সাইদুর ইমনের পরিচালনায় নাটকটিতে আরও অভিনয় করেছেন শওকত শোভন, পুষ্প পাপড়ি, শিল্পী সরকার অপু এবং অনেকে।

নাটকের পরিচালক জানান, সমাজে ডিভোর্সি মেয়েদের না বলা কথা যেন সবাই এড়িয়ে যায়। তাদের পুনরায় জীবন নিয়ে এগিয়ে যাওয়ার স্বপ্ন নিয়ে নাটকে কথা বলা জরুরি। সেই ভাবনা থেকেই এই নাটকের নির্মাণ করা হয়েছে।

আরশ খান বলেন, আমি সাধারণত এখন গল্পে পাওয়ার থাকলে সেই গল্পে কাজে স্বাচ্ছন্দ্য বোধ করি। প্রশ করো না, নাটকে সেই আলাদা গল্পের স্বাদ আছে।

সামিরা খান মাহী বলেন, ডিভোর্সি মেয়ের চরিত্রে কাজ করা বেশ চ্যালেঞ্জিং। গল্প ভালো লাগায় আমি আনন্দে কাজটা করেছি।

বিষয়:আরশ খান সামিরা খান মাহি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…