ক্রিকেট

১৫ বছর বয়সে আবারও বিশ্বরেকর্ড বৈভব সূর্যবংশীর

১৫ বছর বয়সে আবারও বিশ্বরেকর্ড বৈভব সূর্যবংশীর

ক্রিকেট বিশ্বে নতুন ইতিহাস গড়লেন বৈভব সূর্যবংশী। মাত্র ১৫ বছর ২৩২ দিন বয়সে বিহার দলের নেতৃত্ব পেয়েছেন তিনি। তাতে ছেলেদের স্বীকৃত টি-টুয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সর্বকনিষ্ঠ অধিনায়ক হওয়ার বিশ্বরেকর্ড গড়লেন তিনি। ক্রোয়েশিয়ার জার্সিতে জ্যাক ভুকুসিচের ১৭ বছর ৩১১ দিন বয়সে অধিনায়কত্ব করার দীর্ঘদিনের রেকর্ড ভাঙলেন ভারত তারকা।

২০২৬-২৭ সৈয়দ মুশতাক আলী ট্রফির উদ্বোধনী ম্যাচে ইন্দোরে সৌরাষ্ট্রের মুখোমুখি হয়েছিল বিহার। অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচটি ব্যাট হাতে অবশ্য খুব একটা বড় করতে পারেননি সূর্যবংশী। বাঁহাতি পেসার চেতন সাকারিয়ার বলে  আউট হওয়ার আগে ১২ বলে ১৮ রান করেন।

ভারতের হয়ে সূর্যবংশীর টি-টুয়েন্টি অভিষেক হয়েছে মাত্র পাঁচ মাস আগে। জিম্বাবুয়েতে ভারতকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতিয়ে দেওয়ার পেছনেও তার বড় অবদান ছিল। সম্প্রতি নিউজিল্যান্ড সফরে ভারতের হয়ে দুটি টি-টুয়েন্টি ম্যাচ খেলেছিলেন তিনি, যেখানে অভিষেক শর্মার সাথে মাত্র ৭.১ ওভারে ১৩৩ রানের দুর্দান্ত উদ্বোধনী জুটিতে ১৯ বলে করেছিলেন ৪৫ রান।

আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে তার। গত নভেম্বরে এসিসি রাইজিং স্টারস টুর্নামেন্টে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ভারত এ দলের হয়ে মাত্র ৪২ বলে ১৪৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন, যা ভারতীয়দের মধ্যে যৌথভাবে তৃতীয় দ্রুততম টি-টুয়েন্টি সেঞ্চুরির রেকর্ড।

বিষয়:বিহার বৈভব সূর্যবংশী সৈয়দ মুশতাক আলী ট্রফি সৌরাষ্ট্র

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…