আন্তর্জাতিক

৫০ বছরে প্রায় সাড়ে ১৫ কোটি জীবন বাঁচিয়েছে ভ্যাকসিন

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর জেনারেল বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ড. তেদ্রোস আধানম গেব্রেয়েসুস বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর জেনারেল হিসেবে বক্তৃতা দিচ্ছেন, পেছনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার লোগো দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিশ্বজুড়ে গত ৫০ বছরে টিকাদান কর্মসুচির কারণে অন্তত ১৫ কোটি ৪০ লাখ মানুষের জীবন রক্ষা পেয়েছে। বুধবার ২৪ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এ কথা জানিয়ে বলেছে, এদের অধিকাংশই শিশু। সংস্থা আরও বলেছে, এটি অর্ধ শতাব্দীতে প্রতি বছর প্রতি মিনিটে বাঁচানো ছয়টি প্রাণের সমান।

ল্যানসেটে প্রকাশিত এক গবেষণাপত্রে ‘ডব্লিওএইচও এক্সপান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন (ইপিআই) এর অধীনে ব্যবহৃত ১৪টি ভ্যাকসিনের প্রভাব নিয়ে ব্যাপক বিশ্লেষণ তুলে ধরেছে। আগামী মাসে ইপিআইয়ের ৫০ বছর পূর্তি উদযাপন হতে যাচ্ছে।

এ উপলক্ষে ডব্লিউএইচও প্রধান টেড্রোস আধানম ঘেব্রেইসাস সাংবাদিকদের বলেছেন, ভ্যাকসিনগুলো ইতিহাসের সবচেয়ে শক্তিশালী আবিষ্কারগুলোর একটি, যা একসময়ের আতঙ্কিত রোগগুলোকে প্রতিরোধযোগ্য করে তুলেছে।

তিনি আরও বলেছেন, গুটি বসন্ত নির্মূল করা হয়েছে, পোলিও নির্মূলের দ্বারপ্রান্তে এবং ম্যালেরিয়া ও সার্ভিক্যাল ক্যান্সারের মতো রোগ প্রতিরোধকল্পে ভ্যাকসিনের সাম্প্রতিক অগ্রগতি রোগগুলোকে নিয়ন্ত্রণের দিকে নিয়ে যাচ্ছে।

এদিকে গবেষণাপত্রে বলা হয়েছে, গত পাঁচ দশকে টিকাদানের মাধ্যমে ১০ কোটি ১০ লাখ শিশুর জীবন রক্ষা পেয়েছে।

বিষয়:বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভ্যাকসিন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…