অপরাধ

উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার

উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার, পুলিশি হেফাজতে. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন পুরুষের ছবি, যিনি পুলিশ হেফাজতে আছেন, তার মুখের অভিব্যক্তি গুরুতর।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে জোরালো ভূমিকা পালন করা উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মনোয়ার ইসলাম চৌধুরী রবিনকে গ্রেপ্তার করেছে ডিএমপির উত্তরা পশ্চিম থানা পুলিশ।

আজ শুক্রবার দুপুরে উত্তরার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপি গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন অ্যাডভোকেট মনোয়ার ইসলাম চৌধুরী রবিন উত্তরা এলাকায় আন্দোলন দমন-পীড়নে জোরালো ভূমিকা পালন করেন। তিনি উত্তরা পশ্চিম থানায় সাতটি ও উত্তরা পূর্ব থানায় পাঁচটি মামলার এজাহারভুক্ত আসামি।

বিষয়:গ্রেপ্তার ডিএমপি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…