চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উথলী ইউপি চেয়ারম্যানের ওপর আবারও দুর্বৃত্তদের হামলা

রাজীব হাসান কচিরাজীব হাসান কচি
৪:৩১ অপরাহ্ণ ২৮, মে ২০২৪
চুয়াডাঙ্গা, জনপদ
A A

চুয়াডাঙ্গার জীবননগরের উথলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নানের (৬০) ওপর আবারও হামলার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার ২৮ মে বেলা ১০ টার দিকে দর্শনা-জীবননগর সড়কের আমতলা আবাসন এলাকায় এই হামলার ঘটনা ঘটে। এর আগে গত বছরও তিনি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছিলেন।

জানা গেছে, সকালে আব্দুল হান্নান ব্যক্তিগত কাজে মোটরসাইকেলে দর্শনায় গিয়েছিলেন। ফেরার পথে আমতলা আবাসন এলাকায় পৌঁছালে অজ্ঞাত দুজন দুর্বৃত্ত তার পিঠে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয়। গুরুতর জখম অবস্থায় মোটরসাইকেল নিয়েই তিনি ইউনিয়ন পরিষদে আসেন। অবস্থার অবনতি হলে দ্রুত তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শাপলা খাতুন বলেন, রোগীর পিঠের বামপাশে ধারালো অস্ত্রের আঘাতের গভীর ক্ষতচিহ্ন পাওয়া গেছে। তার ফুসফুসে ক্ষত সৃষ্টি হয়েছে। অবস্থা গুরুতর হওয়ায় আমরা প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেছি।

খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে দেখতে আসেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবুসহ আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) একরাম হোসেন বলেন, এ খবর পাওয়ার পর পুলিশের একটি দল ঘটনাস্থলে গেছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Reneta

২০২৩ সালের ১৮ ডিসেম্বর রাত ১০টার দিকে মোটরসাইকেল যোগে বাড়িতে ফেরার পথে দুর্বৃত্তদের হামলায় তিনি গুরুতর আহত হয়েছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উথলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদুর্বৃত্তদের হামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা মাশুকুর রহমান গ্রেপ্তার

জুলাই ১, ২০২৬

হলি আর্টিজান হামলা: ১০ বছরেও মেলেনি সব প্রশ্নের উত্তর

জুলাই ১, ২০২৬

বার্ষিক মজুদ যাচাইয়ে দেশের সব তেল ডিপো বন্ধ

জুলাই ১, ২০২৬

হালান্ড, ভাগ্য বলে এটাকেই

জুলাই ১, ২০২৬

ব্রাজিলের বিপক্ষে কখনও হারেনি নরওয়ে

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT