চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুর্বৃত্তদের হামলায় প্রাণ গেল বিএনপি নেতার

এস কে রাসেল এস কে রাসেল
১০:৩৪ পূর্বাহ্ণ ১৭, জুলাই ২০২৬
- সেমি লিড, কিশোরগঞ্জ, জনপদ
A A
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

দলীয় পদ ফিরে পাওয়ার চিঠি হাতে পাওয়ার আগেই দুর্বৃত্তদের হামলায় প্রাণ গেল কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি (সাময়িক স্থগিত) জাহিদুল আলম জাহাঙ্গীরের।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে মিঠামইন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জসিম উদ্দিন রুবেল নিজের ফেসবুক আইডিতে স্থগিতাদেশ প্রত্যাহারের চিঠি প্রকাশ করে আবেগঘন একটি স্ট্যাটাস দেন।

পোস্টে তিনি লিখেন, মাত্রই তো গত শনিবার এই চিঠির জন্য ঢাকা গেলাম আপনাকে নিয়ে, কিন্তু চিঠি আপনার হাতে আসার আগেই আপনি আমাদের ছেড়ে চলে গেলেন। এতো তাড়া ছিল শান্তিতে ঘুমানোর। আমার বাবা চলে গেলেন গত জুলাই মাসে। ১ বছর ও হয়নি। তখন আপনি শান্তনা দিয়েছিলেন। তখনো পুরোপুরি এতিম হইনি। আজ আপনি চলে গেলেন পুরো এতিম বানিয়ে, আপনি আমাকে ছেলের মত আদর করতেন। আপনার সাথে দীর্ঘ ১৯ বছরে পথচলায় সবসময় সন্তানের স্নেহ দিয়েছেন। আমার পিতার আসনে ছিলেন, আমার পরিবারের সকলেই আপনাকে আমার প্রকৃত অভিভাবক মনে করত।  আজ অভিভাবক হারা হয়ে গেলাম। আল্লাহ আপনাকে বেহেস্ত নসিব করুন।

তবে আপনি শান্তিতে ঘুমান, আমি কিন্তু ঘুমাব না আপনার সন্তান হয়ে সন্তানের দায়িত্ব পালন করব। আপনার প্রকৃত খুনীদের এবং মাষ্টারমাইন্ডদের শাস্তি নিশ্চিত করব, ইনশাআল্লাহ।

উল্লেখ্য, গত বুধবার (১৫ জুলাই) রাত পৌনে ১০টার দিকে মিঠামইন সদর বেড়িবাঁধ এলাকায় নিজ বাসভবনের সামনে জাহাঙ্গীর ও তার সহযোগী হাদিসের ওপর ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাদের প্রথমে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসক জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার তিনজনই বরগুনার বামনা উপজেলার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, তাদের ঢাকা থেকে ভাড়া করে এনে হত্যাকাণ্ডে অংশ নেওয়ানো হয়েছে।

Reneta

খোঁজ নিয়ে জানা গেছে, মিঠামইন সদরের কামালপুর এলাকায় নদীভাঙন রোধে বেড়িবাঁধে রোপণ করা সরকারি ২০টি গাছ কাটার অভিযোগে গত ২৪ ফেব্রুয়ারি কেন্দ্রীয় বিএনপি জাহিদুল আলম জাহাঙ্গীরের প্রাথমিক সদস্যপদ ও উপজেলা সভাপতির পদ সাময়িকভাবে স্থগিত করে। ওই ঘটনায় তাকে কিছুদিন কারাগারেও থাকতে হয়।

পরে তার আবেদনের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত ৫ জুলাইয়ের চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়। তবে চিঠিটি তার হাতে পৌঁছানো বা প্রকাশের আগেই নৃশংস হত্যাকাণ্ডের শিকার হন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দুর্বৃত্তদের হামলাপ্রাণ গেলবিএনপি নেতার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কাপ্তাই হ্রদে পানি বাড়ছে, খুলতে পারে বাঁধের ১৬ স্পিলওয়ে গেট

জুলাই ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বায়ুদূষণে প্রতিদিন প্রাণ হারাচ্ছে ২৪২ জন

জুলাই ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

লেবাননে ইসরায়েলের নতুন সামরিক ঘাঁটি

জুলাই ১৭, ২০২৬

সরবরাহ ঘাটতিতে বেড়েছে সবজির দাম

জুলাই ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখ মানুষ

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT