চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি শিশু যৌন নিপীড়নের ছবি দিয়ে ব্যবসা!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২০ অপরাহ্ণ ২৮, জুন ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ, তথ্যপ্রযুক্তি
A A

শিশুদের যৌন নির্যাতনের ছবি তৈরি এবং বিক্রি করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি।

বিবিসি জানায়, কেউ কেউ এই সকল ছবিতে অ্যাক্সেসের জন্য টাকা দিয়ে বেশ কিছু সাইটে সাবস্ক্রিপশন করছে।

এই বিষয়ে ন্যাশনাল পুলিশ চিফস কাউন্সিল বলেছে, এটি দুঃখের যে কিছু প্ল্যাটফর্ম এই সব কাজ থেকে বিশাল মুনাফা লাভ করছে কিন্তু নৈতিক দায়িত্ব পালন করছে না।

Banglabid

ছবিগুলোর নির্মাতারা ‘স্টেবল ডিফিউশন’ নামক এআই সফটওয়্যার ব্যবহার করছেন। স্ট্যাবল ডিফিউশন সফটওয়্যার ব্যবহারকারীদের তাদের ইচ্ছামতো ছবি তৈরি করতে সাহায্য করে। কিন্তু বিবিসি দেখেছে যে, এটি শিশু ও ছোট বাচ্চাদের ধর্ষণসহ শিশু যৌন নির্যাতনের মতো চিত্র তৈরি করতে ব্যবহৃত হচ্ছে।

এই সমস্যাটি নিয়ে তদন্ত করা ফ্রিল্যান্স গবেষক এবং সাংবাদিক অক্টাভিয়া শীপশ্যাঙ্কস বলেন, যেহেতু এআই এর মাধ্যমে ছবিগুলো তৈরি তাই কেবল খুব অল্পবয়সী মেয়ে নয় বরং বাচ্চারাও এর মধ্যে রয়েছে। একটি কম্পিউটার দ্বারা তৈরি একটি “ছদ্ম চিত্র” যা শিশুর যৌন নির্যাতনকে চিত্রিত করে তা বাস্তব চিত্রের মতো বলেই বিবেচিত হয় এবং যুক্তরাজ্যে এটি প্রকাশ করা অবৈধ।

এই প্রেক্ষিতে ন্যাশনাল পুলিশ চিফস কাউন্সিল (এনপিসিসি) ইয়ান ক্রিচলি বলেছেন, এই যুক্তি দেওয়া ভুল হবে কারণ এই ধরণের ছবিতে কোনোও প্রকৃত শিশুকে চিত্রিত করা হয়নি যার ফলে কারো ক্ষতিও হয়নি।

Reneta

শীপশ্যাঙ্কস বলেন, তার গবেষণায় দেখা গেছে, ব্যবহারকারীরা শিল্পর মতো করে শিশু নির্যাতনের ছবি তৈরি করছেন। শেপশ্যাঙ্কস কিছু গ্রুপের ওপর নজরদারি করছেন। এর সাথে যুক্ত এক নির্মাতা জানিয়েছেন, তিনি প্রতি মাসে এরকম প্রায় ১০০০ ছবি তৈরির চেষ্টা করেন।

এই বিষয়ে যুক্তরাজ্যে পুলিশের অনলাইনে শিশু নির্যাতনের তদন্ত দল বলছে, ইতিমধ্যে এই বিষয়গুলো তাদের নজরে এসেছে। তারা আরও তদন্ত চালিয়ে যাচ্ছে।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এআইকৃত্রিম বুদ্ধিমত্তা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি।

সীমান্তে বিএসএফের গুলিতে ১ বাংলাদেশি নিহত

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

পুলিশে নিয়োগ, আবেদন করা যাবে ৮ম শ্রেণি পাশেই

আগস্ট ৯, ২০২৬

ঢাকার খাবার ঐতিহ্যের স্বাদে যেন ইতিহাসের গল্প বলে

আগস্ট ৯, ২০২৬
ছবি; সংগৃহীত।

রাষ্ট্রপতি নির্বাচনে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করল বিএনপি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

হরমুজ প্রণালী খুলতে যে ৬ শর্ত দিল ইরান

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT