চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডি কক ঝড়ের শেষে যুক্তরাষ্ট্রের সামনে দুইশ লাগোয়া লক্ষ্য

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২০ অপরাহ্ণ ১৯, জুন ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

টি-টুয়েন্টি বিশ্বকাপে সুপার এইট পর্বে প্রথম ম্যাচে ঝলক দেখিয়েছেন কুইন্টন ডি কক। যুক্তরাষ্ট্র বোলাদের বিপক্ষে তাণ্ডব চালিয়েছেন। তার ৭৪ রানের ঝড়ো ইনিংসে সহ-আয়োজক দেশটির সামনে দুইশ লাগোয়া লক্ষ্য দাঁড় করিয়েছে সাউথ আফ্রিকা।

স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে টসে জিতে প্রোটিয়াদের আগে ব্যাটে আমন্ত্রণ জানায় যুক্তরাষ্ট্র। নির্ধারিত ওভার শেষে ৪ উইকেটে ১৯৪ রানের সংগ্রহ গড়ে এইডেন মার্করামের দল।

ব্যাটে নেমে প্রথম ওভার দেখেশুনে পার করেন ডি কক ও রেজা হেনড্রিক্স। ৩ রান আসে ওভার থেকে। দ্বিতীয় ওভারে মারমুখী হন তারা। হেনড্রিক্সের এক ছক্কায় সেই ওভারে আসে ১০ রান। তৃতীয় ওভারের চতুর্থ বলে টপএজ হয়ে কোরি অ্যান্ডাসনের হাতে ধরা পড়েন হেনড্রিক্স।

চতুর্থ ওভারে যশদীপ সিংয়ের উপর তাণ্ডব চালান ডি কক। দুটি চার ও তিন ছক্কায় ২৮ রান আদায় করেন প্রোটিয়া উইকেটরক্ষক-ব্যাটার। এরপর ঝড়ো ব্যাটিংয়ে রান তোলায় ধারাবাহিকতা বজায় রেখে নবম ওভারে ফিফটি পূর্ণ করেন। ২৬ বলে ৫০, ফিফটি পূর্ণ করার পথে ছিল চারটি করে চার ও ছক্কার মার।

১২.২ ওভারে ডি কক ফিরে যান হারমীত সিংয়ের শিকার হয়ে। ৭টি চার ও ৫টি ছক্কায় ৪০ বলে ৭৪ রান করে যান। পরের বলে গোল্ডেন ডাক হাঁকান ডেভিড মিলার।

১৪.৬ ওভারে মার্করামকে ফেরান সৌরভ নেথ্রালভাকার। চারটি চার ও এক ছক্কায় ৩২ বলে ৪৬ রান করেন প্রোটিয়া অধিনায়ক। শেষদিকে হেইনরিখ ক্লাসেন ও ত্রিস্তান স্টাবস ঝড় তুলে ইনিংস শেষ করেন। ক্লাসেন তিন ছক্কায় ২২ বলে ৩৬ রানে এবং দুই চারে স্টাবস ১৬ বলে ২০ রানে অপরাজিত থাকেন।

Reneta

যুক্তরাষ্ট্রের হয়ে সৌরভ নেথ্রালভাকার ও হারমীত সিং দুটি করে উইকেট নেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪ডি ককযুক্তরাষ্ট্র২৪লিড স্পোর্টসসাউথ আফ্রিকা২৪
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT