বাংলাদেশ

বাংলাদেশ সরকারের পদক্ষেপকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র

অভিনেত্রী যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে প্রেস ব্রিফিংয়ে অংশগ্রহণ করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে এক নারী কর্মকর্তা প্রেস ব্রিফিং দিচ্ছেন, পেছনে মার্কিন পতাকা ও পররাষ্ট্র দপ্তরের পতাকা দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করায় অন্তর্বর্তী সরকারের নেওয়া পদক্ষেপকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। এ কথা জানান মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার (১৯ মার্চ) মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ সম্পর্কে আলোচনা হয়েছে। ব্রিফিংয়ে সাংবাদিকরা বাংলাদেশে ইসলামিক চরমপন্থা ও খিলাফত প্রতিষ্ঠার প্রচেষ্টার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। তবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই অভিযোগগুলোকে ভিত্তিহীন ও ক্ষতিকারক বলে নিন্দা জানানো হয়েছে।

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক তুলসি গ্যাবার্ড বাংলাদেশ পরিস্থিতি ও ধর্মীয় সংখ্যালঘু নির্যাতন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

এ নিয়ে সংবাদ সম্মেলনে ট্যামি ব্রুসের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, আমরা যে কোনো দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের প্রতি সহিংসতা বা অসহিষ্ণুতার ঘটনার নিন্দা জানাই। তবে এ ক্ষেত্রে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের গৃহীত পদক্ষেপকে আমরা স্বাগত জানাই।

তিনি আরও বলেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার দেশটির সকলের জন্য নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করবে এবং আমরা এটাই দেখছি। আমরা এটাই আশা করি এবং এটাই অব্যাহত থাকবে।

বিষয়:অন্তর্বর্তী সরকার তুলসী গ্যাবার্ড যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…