চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চীনের সামরিক মহড়া নিয়ে যুক্তরাষ্ট্রের সতর্ক বার্তা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৯ অপরাহ্ণ ০৪, আগস্ট ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

যুক্তরাষ্ট্রের শীর্ষ এক কর্মকর্তা বুধবার মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের জবাবে চীনের সামরিক মহড়াকে দায়িত্বজ্ঞানহীন অভিহিত করে পরিস্থিতি ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার ঝুঁকির ব্যাপারে সতর্ক করে দিয়েছেন।

ন্যাশনাল পাবলিক রেডিওকে দেয়া এক সাক্ষাতকারে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেন, ‘আমরা মনে করি যে এ ক্ষেত্রে চীন একেবারে দায়িত্বজ্ঞানহীন কাজ করছে।’

পেলোসির গণতান্ত্রিক স্বায়ত্বশাসিত দ্বীপ দেশ তাইওয়ান সফরের জবাবে পাল্টা পদক্ষেপ হিসেবে বেইজিং বুধবার দেশটির চারদিকে সামরিক মহড়া শুরু করে। চীন তাইওয়ান দ্বীপকে তাদের ভূখণ্ডের অংশ বিবেচনা করে।

সুলিভান বলেন, ‘সামরিক বাহিনীর অংশগ্রহণে ধারাবাহিক মহড়া শুরু হওয়ায় কতিপয় ঘটনার সম্ভাবনা রয়েছে। ধারাবাহিক মহড়া চালানোর ক্ষেত্রে ক্ষেপণাস্ত্র পরীক্ষা, সরাসরি গুলিবর্ষণ, আকাশ পথে যুদ্ধবিমান এবং নৌ পথে যুদ্ধজাহাজ মহড়া চালানোর সম্ভাবনা রয়েছে।’

তিনি তাইওয়ান প্রণালীতে উত্তেজনা প্রশমনে বেইজিংয়ের প্রতি আহ্বান জানান।

চীনের সরকারি নাম পিপলস রিপাবলিক অব চায়নাকে উদ্দেশ্য করে সুলিভান বলেন, ‘এ ক্ষেত্রে উত্তেজনা এড়াতে আমরা পিআরসি’র দায়িত্বশীল কার্যক্রম প্রত্যাশা করছি। কেননা এই উত্তেজনার কারণে আকাশ বা সমুদ্র পথে ভুল কিছু ঘটে যেতে পারে।

Reneta

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার ক্ষেত্রে দ্বিতীয় সারিতে থাকা পেলোসি বুধবার সকালে তাইওয়ান ত্যাগ করেন। বেইজিং তার সফরকে একটি বড় হুমকি হিসেবে বিবেচনা করে এবং এ সফর থেকে পেলোসিকে বিরত রাখতে চীনের পক্ষ থেকে একের পর এক কঠোর হুমকিও দেয়া হয়।

এদিকে পেলোসির তাইওয়ান ত্যাগের পর দেশটির প্রতিরক্ষামন্ত্রী বুধবার রাতে জানান, চীনের ২৭টি যুদ্ধবিমান এ দ্বীপ রাষ্ট্রের বিমান প্রতিরক্ষা শনাক্তকরণ জোনে (এডিআইজেড) ঢুকে পড়েছিল।

গত দুই বছরেরও বেশি সময় ধরে বেইজিং তাইওয়ানের এ জোনে সামরিক মহড়া জোরদার করেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চীনতাইওয়ানবেইজিংযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

উত্তরখানের সংঘর্ষে আহতদের দেখতে হাসপাতালে ডিএনসিসি প্রশাসক

আগস্ট ২, ২০২৬

সমন্বিত উদ্যোগ ছাড়া উপকূলীয় সহনশীলতা নিশ্চিত করা সম্ভব নয়: পরিবেশ প্রতিমন্ত্রী

আগস্ট ২, ২০২৬

ঢাকার সিনেমার ৭০ বছর পূর্তি, চ্যানেল আইয়ে পোস্টার প্রদর্শনী

আগস্ট ২, ২০২৬

জ্বালানির মূল্যবৃদ্ধির ধাক্কা, রেস্তোরাঁয় খাবারের দাম চড়া

আগস্ট ২, ২০২৬

সুড়ঙ্গ–দাগি’র পর বড়পর্দায় আবারও নিশো-তমা জুটি

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT