আন্তর্জাতিক

হুতিদের ওপর যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের আবারও ক্ষেপণাস্ত্র হামলা

যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের ক্ষেপণাস্ত্র হামলার দৃশ্য, রাতের অন্ধকারে যুদ্ধবিমান উড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাতের অন্ধকারে যুদ্ধবিমান ক্ষেপণাস্ত্র হামলার জন্য প্রস্তুত হচ্ছে, আলো জ্বলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ইয়েমেনে হুতি যোদ্ধাদের ওপর আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। হুতিদের ভূগর্ভস্থ ভাণ্ডার অবস্থান এবং সেইসাথে ক্ষেপণাস্ত্র ও নজরদারি ব্যবস্থায় হামলা চালিয়েছে।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, সোমবার সর্বশেষ এই হামলায় আটটি স্থানকে টার্গেট করে। লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজগুলোকে টার্গেট করায় এই হামলা চালানো হয়েছে বলে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য জানিয়েছে।

গাজায় ইসরায়েলি হামলা বন্ধ করার দাবিতে হামাসের প্রতি সমর্থন প্রকাশ করে হুতিরা। লোহিত সাগরে ইসরায়েলের সাথে সম্পর্কিত জাহাজে আক্রমণ চালানোর কথা জানায়। তারা অন্তত ৩০ বার বিভিন্ন জাহাজের ওপর হামলা চালিয়েছে বলে দাবি করেছে। তাদের হামলায় গুরুত্বপূর্ণ ওই রুটে জাহাজ চলাচলে বাধার সৃষ্টি হয়েছে।

হুতিরা জানায়, ইসরায়েল যখন গাজায় হামলা বন্ধ করবে, তখন তারাও জাহাজগুলোকে টার্গেট করা থামিয়ে দেবে।

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য জানায়, সোমবারের হামলাতে অস্ট্রেলিয়া, বাহরাইন, কানাডা ও নেদারল্যান্ড সমর্থন দিয়েছে।

এ যৌথ বিবৃতিতে বলা হয়েছে, হুতিদের আক্রমণের সক্ষমতা হ্রাসের জন্যই এসব স্থানে হামলা চালানো হয়েছে।

বিষয়:ইয়েমেন হুতি বিদ্রোহী হুতি বিদ্রোহী গোষ্ঠি হুতি যোদ্ধা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…