চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিষেধাজ্ঞার ভয় দেখিয়ে ভারত-রাশিয়া সম্পর্ক নষ্টের চেষ্টা করছে যুক্তরাষ্ট্র

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩১ অপরাহ্ণ ১১, ফেব্রুয়ারি ২০২৪
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
ভারত-রাশিয়া সম্পর্ক নিয়ে আলোচনা করছে কর্মকর্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন ভারতে নিযুক্ত রাশিয়ার দূত ডেনিস আলিপোভ। তিনি দাবি করেছেন, ভারত এবং রাশিয়ার সম্পর্ক নষ্ট করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। দীর্ঘদিনের দুই বন্ধুদেশকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা যুক্তরাষ্ট্র করছে বলে দাবি করেছেন তিনি।

রোববার ১১ ফেব্রুয়ারি হিন্দুস্তান টাইমস’র এক প্রতিবেদনে বলা হয়, নিষেধাজ্ঞার জুজু দেখিয়ে ভারত-রাশিয়ার সম্পর্ক নষ্ট করার চেষ্টা করছে আমেরিকা।

ডেনিস আলিপোভ বলেন, দীর্ঘদিন যাবৎ ভারতের ভরসাযোগ্য এবং আস্থাভাজন বন্ধু হল রাশিয়া। কিন্তু নয়াদিল্লি এবং মস্কোর মধ্যে দূরত্ব তৈরির জন্য ভারতের উপর নিষেধাজ্ঞা চাপানোর হুঁশিয়ারি দিচ্ছে ওয়াশিংটন। যদিও তার সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনও মন্তব্য করা হয়নি।

Banglabid

রাশিয়ান সংবাদমাধ্যম আরটি নিউজ এজেন্সিতে প্রকাশিত ডেনিসের সাক্ষাৎকারের উদ্ধৃত দিয়ে হিন্দুস্তান টাইমস’র প্রতিবেদনে বলা হয়, ‘ভরসাযোগ্য, আন্তরিক, শুভাকাঙ্খী এবং দীর্ঘদিনের বন্ধু হিসেবে ভারতে খ্যাতি আছে রাশিয়ার। ভারতের সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে সোভিয়েত ইউনিয়ন যে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল, সেটার কারণেই মূলত এই ভাবমূর্তি তৈরি হয়েছে। যে ভাবমূর্তি এখনও আছে। আমেরিকা সেই সম্পর্ক নষ্ট করার চেষ্টা করছে।’

তিনি বলেন, যে মার্কিন কর্মকর্তারা এখানে আসেন, তারা একেবারে সরাসরি এটা বলতে কুণ্ঠাবোধ করেন না যে তারা নয়াদিল্লিকে মস্কোর থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য কাজ করছেন। পরোক্ষভাবে নিষেধাজ্ঞা চাপানোর হুমকি দিতেও পিছপা হচ্ছেন না তারা।

রাশিয়ার দূত বলেন ‘কোনও কোনও ভারতীয় সহযোগীকে সতর্কভাবে চলতে হচ্ছে। সত্যি কথা বলতে কখনও কখনও সেটা মাত্রাতিরিক্ত হয়ে যাচ্ছে। কিন্তু এমন অনেকেই আছে, যাদের কাছে এরকম আচরণ একেবারেই গ্রহণযোগ্য নয়।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভারত-যুক্তরাষ্ট্রযুক্তরাষ্ট্রযুক্তরাষ্ট্রের বিরুদ্ধে রাশিয়ার অভিযোগ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

খুব জরুরি প্রয়োজন ছাড়া মিয়ানমার সীমান্ত এলাকায় না যাওয়ার পরামর্শ

পরবর্তী

প্রথম ভ্যালেন্টাইন্স ডে-তে গৌরিকে কী উপহার দিয়েছিলেন শাহরুখ?

পরবর্তী
শাহরুখ ও গৌরির ছবি, ভ্যালেন্টাইনস ডে উদযাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথম ভ্যালেন্টাইন্স ডে-তে গৌরিকে কী উপহার দিয়েছিলেন শাহরুখ?

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বাস দুর্ঘটনা, ক্ষতিগ্রস্ত বাসের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

দুর্ঘটনার কবলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বাস

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT