আন্তর্জাতিক

মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ব্রিফিংয়ে নির্বাচনের তফসিল প্রসঙ্গ

যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের ব্রিফিংয়ে বক্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের ব্রিফিংয়ে একজন বক্তা, পেছনে বিশ্ব মানচিত্র ও মার্কিন পতাকা দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

মার্কিন স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নে উঠে এসেছে বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল প্রসঙ্গ। তবে এই প্রশ্নের প্রতিক্রিয়ায় আগের বার্তাই পুনর্ব্যক্ত করেছেন ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথু মিলার।

গতকাল ১৬ নভেম্বর স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ব্রিফিংয়ে একজন সাংবাদিক বাংলাদেশে নির্বাচনের তফসিল ঘোষণা ও বিরোধী কয়েকটি দলের তফসিল প্রত্যাখ্যান করার তথ্য তুলে ধরে এই বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া জানতে চান।

তিনি প্রশ্ন করেন, বিরোধী দলগুলোর বিক্ষোভ এবং প্রতিবাদ সত্ত্বেও বাংলাদেশে আগামী ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। যুক্তরাষ্ট্রের রাজনৈতিক সংলাপের আহ্বানকে উপেক্ষা করা হয়েছে। দেশটির বিরোধী দলগুলো এই তফসিল প্রত্যাখ্যান করেছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এবং সরকারকে জবাবদিহির আওতায় আনতে যুক্তরাষ্ট্রের অবস্থান কী?

জবাবে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথু মিলার বলেন, আগামী নির্বাচন নিয়ে আমরা যে বার্তা দিয়েছি, তা এখনো এক। শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন। বাংলাদেশের জনগণ যা চায়, আমরা সেটাই চাই। আমরা কোন রাজনৈতিক দলকে আলাদা করে সমর্থন করি না। এক দলের বিরুদ্ধে আরেক দলের অবস্থানকে সমর্থন করি না।

তিনি বলেন, আমরা চাই, রাজনৈতিক দলগুলো সংঘাত বন্ধ করে ধৈর্য ধারণ করুক এবং শান্তিপূর্ণভাবে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টির জন্য কাজ করুক।

বিষয়:তফসিল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নির্বাচন মার্কিন স্টেট ডিপার্টমেন্ট ম্যাথু মিলার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…