আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-সাউথ কোরিয়া পারমাণবিক চুক্তি স্বাক্ষর

যুক্তরাষ্ট্র-সাউথ কোরিয়া পারমাণবিক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নেতারা হাত মিলাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্র ও সাউথ কোরিয়া নেতাদের পারমাণবিক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে দেখা যাচ্ছে, শান্তিপূর্ণ আলোচনার জন্য প্রস্তুত।. Channel i News – চ্যানেল আই নিউজ

ছয় দিনের সফরে যুক্তরাষ্ট্র গেছেন সাউথ কোরিয়ার প্রেসিডেন্ট ইওন সুক ইয়োল। ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সম্প্রতি বৈঠক করেছেন তিনি। বৈঠকে নর্থ কোরিয়ার পারমাণবিক হুমকি মোকাবেলায় পরমাণু অস্ত্র চুক্তিতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র ও সাউথ কোরিয়া।

চুক্তির অংশ হিসেবে যুক্তরাষ্ট্র নিজেদের পারমাণবিক কাজের পরিকল্পনায় সাউথ কোরিয়াকে যুক্ত করবে। এছাড়া পর্যায়ক্রমে সাউথ কোরিয়ায় পরমাণু ক্ষমতাসম্পন্ন সাবমেরিন মোতায়েন করবে যুক্তরাষ্ট্র। বিনিময়ে সাউথ কোরিয়া নিজেদের জন্য পরমাণু অস্ত্র তৈরি করবে না।

ওয়াশিংটনের এই ঘোষণা উত্তর কোরিয়ার আক্রমণ প্রতিরোধে তাদের মিত্র দেশগুলোর সহযোগিতা জোরদার করবে বলে মনে করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক শেষে টেসলার সিইও ইলন মাস্কের সঙ্গে সাউথ কোরিয়ায় বিনিয়োগের ব্যাপারে বৈঠক করেন দেশটির প্রেসিডেন্ট ইওন সুক ইয়োল।

বিষয়:জো বাইডেন মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র-সাউথ কোরিয়া সাউথ কোরিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…