চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘুষ গ্রহণের দায়ে অভিযুক্ত মার্কিন সিনেটর বব মেনেনডেজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৫ পূর্বাহ্ণ ২৫, সেপ্টেম্বর ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
মার্কিন সিনেটর বব মেনেনডেজের ছবি, রাজনৈতিক অনুষ্ঠানে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

মার্কিন বিচার বিভাগ দেশটির অত্যন্ত প্রভাবশালী একজন সিনেটর বব মেনেনডেজকে শত শত কোটি ডলার ঘুষ গ্রহনের দায়ে অভিযুক্ত করেছে।

এই সিনেটরের বাস ভবন থেকে বিপুল সংখ্যক স্বর্ণের বার এবং শত শত কোটি ডলার নগদ উদ্ধার করার পর মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল প্রসিকিউটরগণ গত শুক্রবার এই প্রভাবশালী মার্কিন সিনেটরকে অভিযুক্ত করেন। প্রসিকিউটরা জানিয়েছেন, মেনেনডেজ একজন মিশরীয়-আমেরিকান ব্যবসায়ীকে তার একচেটিয়া ব্যবসার স্বার্থ রক্ষায় মিসর সরকারকে স্পর্শকাতর তথ্য সরবরাহ করেছিলেন বলে তারা প্রমাণ পেয়েছেন।

মেনেনডেজ মার্কিন সিনেটের বৈদেশিক সম্পর্ক কমিটির (ফরেইন রিলেশন কমিটি) ডেমোক্র্যাট দলীয় সদস্য। তিন বছর আগে তিনি  তার বেশ কয়েকজন সহকর্মীকে নিয়ে তৎকালীন ট্রাম্প প্রশাসনকে বাংলাদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছিলেন এবং সেই থেকেই তিনি বাংলাদেশে পরিচিত হয়ে ওঠেন।

Banglabid

রিপাবলিকান এবং ডেমোক্র্যাট উভয় দলের প্রতিনিধিত্বকারী তার বেশ কয়েকজন সহকর্মীর সাথে ৬৯ বছর বয়সী মেনেনডেজ ২০২০ সালে কথিত বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের জন্য বাংলাদেশে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সিনিয়র কয়েকজন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপের জন্য তৎকালীন ট্রাম্প প্রশাসনকে আহ্বান জানিয়েছিলেন।

ফেডারেল প্রসিকিউটর ড্যামিয়ান উইলিয়ামস এর বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সিনেটর মেনেনডেজ এবং তার স্ত্রী শত শত কোটি ডলার ঘুষ গ্রহণ করেছেন এবং যার বিনিময়ে সেই ব্যবসায়ীদের রক্ষা এবং মিশর সরকারকে লাভবান করার জন্য তার ক্ষমতা এবং প্রভাব ব্যবহার করেছেন।

বিবিসির রিপোর্ট অনুযায়ী সম্প্রতি মেনেনডেজ এবং তার স্ত্রী দৃঢ়তার সাথে এই অভিযোগ অস্বীকার করেছেন। তবে, রয়টার্স জানিয়েছে, পরে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মেনেনডেজ সিনেটের বৈদেশিক সম্পর্ক কমিটির চেয়ারম্যানের দায়িত্ব থেকে সাময়িকভাবে পদত্যাগ করছেন। মেমেনডেজকে ১০ বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো দুর্নীতি-সংক্রান্ত অপরাধের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।

Reneta

ইউএস সিনেটের বৈদেশিক সম্পর্ক কমিটির রেকর্ড অনুযায়ী তৎকালীন সেক্রেটারি অফ স্টেট মাইক পম্পেও এবং সেক্রেটারি অফ ট্রেজারি স্টিভেন মুচিনকে সম্বোধন করা দ্বিদলীয় চিঠিতে সিনিয়র র‌্যাব কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: যুক্তরাষ্ট্রর‌্যাব
শেয়ারTweetPin

সর্বশেষ

যেভাবে জানবেন এসএসসি পরীক্ষার ফলাফল

আগস্ট ৯, ২০২৬

বৃক্ষমেলা শেষ হলেও বৃক্ষরোপণ ও পরিচর্যার দায়িত্ব শেষ হয়নি: পরিবেশ মন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

যশের ‘টক্সিক’ রণবীরের ‘অ্যানিমেল’-এর সস্তা কপি!

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নড়াই সেতুর উচ্চতা বাড়িয়ে নৌপথ সচলের দাবি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্পের চুল নিয়ে সামাজিক মাধ্যমে মিমের ঝড়

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT