চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মার্কিন অবরোধ জোরদার: ইরানের তিন তেলবাহী ট্যাংকার জব্দ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২৭ পূর্বাহ্ণ ২৩, এপ্রিল ২০২৬
- টপ লিড নিউজ, আন্তর্জাতিক
A A

ইরানের ওপর আরোপিত অবরোধ আরও কঠোরভাবে বাস্তবায়ন করছে যুক্তরাষ্ট্র। সর্বশেষ, ইরানের পতাকাবাহী তিনটি তেলবাহী ট্যাংকার জাহাজ জব্দ করেছে মার্কিন প্রতিরক্ষা বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকোম)। জব্দ হওয়া জাহাজগুলোর নাম ডিপ সি, সেভিন এবং দোরেনা।

রয়টার্স জানিয়েছে, আন্তর্জাতিক জাহাজ চলাচল সংশ্লিষ্ট সূত্র এবং মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, জাহাজ তিনটিতে উল্লেখযোগ্য পরিমাণ অপরিশোধিত তেল ছিল। তবে এগুলো ঠিক কোন স্থানে জব্দ করা হয়েছে, সে বিষয়ে স্পষ্ট তথ্য দেয়নি পেন্টাগন। বাণিজ্যিক জাহাজ পর্যবেক্ষণকারী সংস্থা মেরিন ট্রাফিক জানিয়েছে, ভারত মহাসাগরের এমন এক এলাকায় জাহাজগুলো আটক করা হয়, যা ভারত, মালয়েশিয়া ও শ্রীলঙ্কার কাছাকাছি।

জাহাজগুলোর মধ্যে ‘ডিপ সি’ একটি সুপারট্যাংকার, যা জব্দের সময় আংশিক তেলবোঝাই ছিল। এটি সর্বশেষ মালয়েশিয়ার উপকূলীয় এলাকায় দেখা গিয়েছিল। ‘সেভিন’ নামের দ্বিতীয় জাহাজটিতে প্রায় ১০ লাখ ব্যারেল তেল ছিল, যা তার মোট ধারণক্ষমতার প্রায় ৬৫ শতাংশ। এটিকেও এক মাস আগে মালয়েশিয়ার কাছাকাছি এলাকায় শনাক্ত করা হয়েছিল।

অন্যদিকে ‘দোরেনা’ নামের তৃতীয় জাহাজটি সম্পূর্ণ তেলবোঝাই অবস্থায় জব্দ করা হয়। এতে প্রায় ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল ছিল। জাহাজটি সর্বশেষ ভারতীয় উপকূলসংলগ্ন ভারত মহাসাগর এলাকায় দেখা গিয়েছিল।

উল্লেখ্য, গত ১১ এপ্রিল ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অনুষ্ঠিত সংলাপ ব্যর্থ হওয়ার পর ১২ এপ্রিল ইরানি বন্দরগুলোর ওপর অবরোধ জারি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই ঘোষণায় বলা হয়, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি চুক্তিতে না আসা পর্যন্ত দেশটির বন্দর থেকে কোনো জাহাজ বের হতে পারবে না এবং বাইরের কোনো জাহাজও সেখানে প্রবেশ করতে পারবে না।

সেন্টকোমের এক বিবৃতিতে জানানো হয়েছে, অবরোধ ঘোষণার পর থেকে এখন পর্যন্ত ইরানি বন্দর থেকে ছেড়ে যাওয়া অন্তত ২৯টি জাহাজ ও নৌযানকে ঘুরিয়ে দেওয়া হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইরানমার্কিন অবরোধ
শেয়ারTweetPin

সর্বশেষ

খাদ্যবান্ধব কর্মসূচিতে ১৫ টাকা কেজি দরে চাল পাচ্ছে ৫৫ লাখ পরিবার

আগস্ট ৩, ২০২৬
ছবি: প্রতিনিধি।

কানাডায় এইচআইভি সংক্রমণের হার উদ্বেগজনকভাবে বেড়েছে

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

বিপদ থেকে মুক্তি পাওয়ার শক্তিশালী দোয়া

আগস্ট ৩, ২০২৬

রেড ক্রস কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করলেন অং সান সু চি

আগস্ট ৩, ২০২৬

সরকারি দপ্তরে এআই ব্যবহারে নির্দেশনা, গোপনীয়তা নিয়ে যা বলা আছে

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT