চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১৪ পূর্বাহ্ণ ১৪, মে ২০২৫
- সেমি লিড, বাংলাদেশ
A A
যুক্তরাষ্ট্রের সরকারি সংবাদ সম্মেলনে বক্তা, বিশ্ব মানচিত্রের স্ক্রিন পেছনে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে আওয়ামী লীগের সবধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। বিচারপ্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত দলটির অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের কার্যক্রমও স্থগিত রাখা হবে। বিষয়টি উঠে এসেছে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে।

স্থানীয় সময় মঙ্গলবার (১৩ মে) অনুষ্ঠিত ওই ব্রিফিংয়ে এক প্রশ্নকারী এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের অবস্থান জানতে চাইলে ডিপার্টমেন্টের প্রধান উপ-মুখপাত্র টমাস টমি পিগট স্পষ্ট জানান, যুক্তরাষ্ট্র বাংলাদেশের কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলকে সমর্থন করে না।

তিনি বলেন, আমরা জানি যে অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে রাজনৈতিক কার্যক্রম থেকে নিষিদ্ধ করেছে, যতদিন না ট্রাইব্যুনালের রায় আসে। তবে আমরা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলকে সমর্থন করি না। যুক্তরাষ্ট্র সর্বদা মুক্ত ও গণতান্ত্রিক প্রক্রিয়া, ন্যায়সংগত ও স্বচ্ছ বিচার ব্যবস্থাকে সমর্থন করে।

তিনি আরও বলেন, আমরা সব দেশের প্রতি আহ্বান জানাই—মতপ্রকাশ, শান্তিপূর্ণ সমাবেশ ও সংগঠনের স্বাধীনতা যেন সবার জন্য নিশ্চিত করা হয়। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। যুক্তরাষ্ট্র কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলকে সমর্থন করে না এবং মুক্ত, ন্যায্য ও গণতান্ত্রিক প্রক্রিয়ার পক্ষে অবস্থান নেয়।

একই ব্রিফিংয়ে আরও একটি প্রশ্নে উল্লেখ করা হয় যে, অন্তর্বর্তীকালীন সরকার উগ্রবাদ ও সন্ত্রাসবাদকে উসকে দিচ্ছে—এমন অভিযোগ উঠেছে। প্রশ্নকারী দাবি করেন, বাংলাদেশ সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের সঙ্গে লস্কর-ই-তইয়্যেবা’র সদস্য হারুন ইজহার বৈঠক করেছেন, যা একটি সরকারি মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হয়। এ ছাড়াও কাশ্মির ইস্যু ঘিরে বাংলাদেশে সহিংসতা উসকে দেওয়া রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের প্রভাব বাড়ছে বলেও অভিযোগ করা হয়।

এই প্রশ্নের উত্তরে পিগট বলেন, আমরা বাংলাদেশের জনগণের সঙ্গে ৫০ বছরেরও বেশি সময়ের অংশীদারিত্বকে মূল্য দিই। আমরা এই সম্পর্ক আরও গভীর করতে চাই এবং সে লক্ষ্যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গেও কাজ করছি। আগের উত্তরে আমি যে সার্বিক দৃষ্টিভঙ্গি তুলে ধরেছিলাম, সেটিই আমাদের অবস্থান।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

হাঙ্গেরিতে শেষ রাউন্ডে হেরে নর্ম মিস নীড়ের

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনের সব দায়িত্ব দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীকে দেওয়া হয়েছে: মির্জা ফখরুল

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রেক উইথ নিশাত ২০২৬-এর মেন্টি তারমিম রহমান

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

কোনো প্রতিভা প্রতিবন্ধকতার কারণে থেমে থাকবে না: আইসিটি মন্ত্রী

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলন কারও একার কৃতিত্ব নয়, গণতন্ত্রকামী সবার অবদান রয়েছে: আতিকুর রহমান রুমন

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT