অন্যান্য খেলা

ইউএস ওপেনে খেলা নিয়ে শঙ্কায় জোকোভিচ

নোভাক জোকোভিচ ইউএস ওপেনের ট্রফি হাতে নিয়ে উল্লসিত. Channel i News - চ্যানেল আই নিউজ

নোভাক জোকোভিচ ইউএস ওপেনের ট্রফি হাতে নিয়ে উল্লসিত, তার জয়ের মুহূর্তের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস টিকা নিতে রাজি না হওয়ায় ইউএস ওপেনে খেলার সম্ভাবনা কম নোভাক জোকোভিচের। ভ্যাক্সিন না নিলে আগামী মাসের টুর্নামেন্টে ৩৫ বর্ষী সার্বিয়ান তারকাকে খেলতে দেবে না মার্কিন যুক্তরাষ্ট্র।

টিকা না নেয়ার কারণে গত জানুয়ারিতে অস্ট্রেলিয়া থেকে না খেলেই ফিরে আসতে হয়েছিল জোকোকে। ইউএস ওপেন প্রসঙ্গে তিনি বলেছেন তেমন শঙ্কার কথাই।

‘এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রে যেতে পারছি না। ইতিবাচক খবরের আশা করছি। তবে খুব বেশি সময় নেই। আশা সবসময় থাকবে।’

‘আমি ইউএস ওপেনে খেলতে চাই। কিন্তু এমন যদি না ঘটে, দুনিয়া এখানেই শেষ হয়ে যাবে না। এটাই প্রথম গ্র্যান্ড স্লাম নয় যে সেখান থেকে আমাকে প্রত্যাহার করা হবে।’

‘শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকা আমার জন্য গুরুত্বপূর্ণ। দীর্ঘ সময় খেলতে চাই এবং দারুণকিছু করার সম্ভাবনা অবশ্যই আসবে।’

গত রোববার অস্ট্রেলিয়ার নিক কিরগিওসকে হারিয়ে উইম্বলডনে ৭ বার ও সবমিলিয়ে ২১ বারের মতো গ্র্যান্ড স্লাম জিতে নিয়েছেন জোকোভিচ। একটি গ্র‍্যান্ড স্লাম বেশি জিতে উপরে আছেন শুধু রাফায়েল নাদাল। পেছনে পড়েছেন ২০ গ্র্যান্ড স্লাম জেতা রজার ফেদেরার।

বিষয়:ইউএস ওপেন জোকোভিচ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…