প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস।
ঢাকাস্থ মার্কিন দূতাবাস এক শোকবার্তায় জানিয়েছে, মিসেস খালেদা জিয়া বাংলাদেশের আধুনিক ইতিহাস গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং তার নেতৃত্ব দেশের উন্নয়ন ও অগ্রগতিতে বিশেষ অবদান রেখেছে।
মার্কিন দূতাবাস আরও জানিয়েছে, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে যুক্তরাষ্ট্র তার পরিবার এবং প্রিয়জনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছে।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মঙ্গলবার ৩০ ডিসেম্বর সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।







